আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

এফ আর টাওয়ারে আর ফিরতে চান না ক্ষতিগ্রস্তরা

এফ আর টাওয়ারে আর ফিরতে চান না ক্ষতিগ্রস্তরা

রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এফ আর টাওয়ারে আর ফিরতে চান না কেউ। ভবনের ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক বা কর্মকর্তারা এমনই আভাস দিয়েছেন। তারা বলছেন, যে ভবনে জীবনের নিরাপত্তা নেই সেই ভবনে আর নয়।

সোমবার এফ আর টাওয়ারে অবস্থিত মাইকা সিকিউরিটিজের পরিচালক জামান রাজা তার প্রতিষ্ঠানের মালামাল সরিয়ে নিতে আসেন। ওই ভবনের ১৬ তলায় রয়েছে তার প্রতিষ্ঠানটির অফিস। জামান রাজা বলেন, আগুন লাগার সময় ভবনে কোনো অ্যালার্ম বাজেনি। যার কারণে প্রথম দিকে অনেকেই বিষয়টি বুঝতে পারেননি। এতে অনেকেই সময় মতো ভবন ছেড়ে বের হতে পারেননি। আর এ জন্যই আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন অনেকেই। আগুন লাগার পর যদি ভবন ম্যানেজমেন্ট অ্যালার্ম বাজাতো, তবে হয়তো এত প্রাণ অকালে ঝরে পড়ত না।

রাজা জানান, তারা প্রতিষ্ঠানের সব মালামাল সরিয়ে নিচ্ছেন। পুলিশ কন্ট্রোলরুমে নাম, ঠিকানা, প্রতিষ্ঠানের নাম দিয়ে একজন পুলিশ সদস্যের সাথে সেফটি গার্ড নিয়ে তারা ভবনে প্রবেশ করেন। এরপর প্রয়োজনীয় সব মালামাল নিয়ে আসা হয়। তিনি আরো বলেন, আমরা অন্য জায়গায় অফিস সরিয়ে নেবো। এখানে আর থাকব না। যে ভবনে অগ্নিনির্বাপক ব্যবস্থা রয়েছে, আমরা সেই ভবনেই অফিস নেবো।

আমরা নেটওয়ার্ক প্রতিষ্ঠানের ডেপুটি স্টোর ম্যানেজার সবুজ মাহমুদ বলেন, আমাদের ছয় তলায় অফিস রয়েছে। সেখানে থাকা মালামাল আজ নামিয়ে এনেছি। তিনি বলেন, যেসব মালামাল নামিয়ে এনেছি, তার একটা লিস্ট তৈরি করে পুলিশের কাছে রাখা হয়েছ। এই ভবনে আর নাও আসতে পারেন বলে তিনি আভাস দিলেন।

এফ আর টাওয়ারের সামনে চলাচল নিষেধ : এফ আর টাওয়ারের সামনের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ। প্রায়ই ভবনের কাচ ভেঙে পড়ছে রাস্তায়। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাই লোকজনও চলাচল করতে পারছে না। পুলিশ ভবনের সামনে কাউকে দাঁড়াতে দিচ্ছে না।
দেখা গেছে পথচারী ও গাড়ি চলাচলের জন্য ভবনটির সামনে ও পেছনের ফুটপাথ ও রাস্তায় সিটি করপোরেশনের উদ্যোগে লোহার ও টিন দিয়ে ছাউনি তৈরির কাজ চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে টাওয়ার থেকে বড় বড় কাচ ভেঙে রাস্তায় পড়েছে। সিটি করপোরেশনের কর্মীরা দড়ি দিয়ে ভবনটির সামনে ও পেছনের দুই পাশ আটকে রেখেছেন। সেখানে কাউকে যেতে দেয়া হচ্ছে না। ভবনের ভেতর থেকে আসবাবপত্র সরানোর কাজ করছেন শ্রমিকেরা।

প্রকৌশলী দলের পরিদর্শন
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) একটি দল এফ আর টাওয়ারে প্রাথমিক তদন্ত শেষ করেছে। আইইবি সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশারের নেতৃত্বে আট সদস্যের দলটি সকাল সাড়ে ১০টার দিকে এফ আর টাওয়ারে ঢোকে। কাজী খায়রুল বাশার বলেন, তারা তিন ঘণ্টা ধরে ভবনটি পরিদর্শন করেছেন। ৪ এপ্রিল আলোচনা হবে। এরপর পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়া হবে।
ভবনের ভেতরের অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আট থেকে ১০ তলা মেইন ইস্যু। এখানের কয়েকটা জায়গা আগুনের উৎস হতে পারে। এয়ারকন্ডিশন বা অন্যান্য শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। আমরা এগুলো নিয়ে আলাপ করছি। দরকার হলে আমরা আবার পরিদর্শনে আসব।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত