আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী লুঙ্গি উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী লুঙ্গি উৎসব

ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি পরিহিত অবস্থায় ঢাবির শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এ বুঝি এক নতুন ঘটনা। নতুন উৎসবও। বাসা-বাড়ি কিংবা এলাকার মধ্যে অনেকে লুঙ্গি পরেন, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু এলাকার বাইরে কোনও কাজে গেলে বিশেষ করে স্কুল-কলেজ ও অফিসে কাউকে ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি পরিহিত অবস্থায় দেখা যায় না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তেমন ঘটনা ঘটেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ক্যাম্পাসে আয়োজন করেছিলেন ব্যতিক্রমী লুঙ্গি উৎসবের। বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘লুঙ্গি মহফেল ২০১৯’।

লুঙ্গি পরে সেখানে অংশ নেন তারা। গিয়েছেন ক্লাসে, ঘুরে বেড়িয়েছেন ক্যাম্পাসে, দিয়েছেন আড্ডা। এই মহফেল উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ইভেন্ট খুলে প্রচারণা চালান আয়োজকরা।

এ বিষয়ে ইভেন্টের অন্যতম আয়োজক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র নেহাল মুহাম্মাদ বলেন, বিশ্ববিদ্যালয় মুক্তচিন্তার জায়গা। কিন্তু আজকাল সব ক্ষেত্রে এর প্রয়োগ হয় না। অন্যের প্রতি সম্মান, সহনশীলতা এসব এখন অনেক কমে গেছে। লুঙ্গি আমাদের দেশীয় পোশাক হলেও অনেকে এটাকে ‘ক্ষ্যাত’ বলে আখ্যা দেন। আমরা মূলত সেই বদ্ধমূল ধারণা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি।

নেহাল আরও বলেন, পোশাক যার যার ব্যক্তিগত পছন্দ। কিন্তু বিশ্ববিদ্যালয়ে লুঙ্গি পরে ক্লাস করার কথা ভাবাও যায় না। অনেকেই বিষয়টি অন্যভাবে দেখেন। এই বিশ্ববিদ্যালয়েরই কিছু কিছু জায়গায় টিশার্ট পরে গেলেও প্রশ্নের সম্মুখীন হতে হয়। কিন্তু আমরা চাই এই ধারার অবসান ঘটুক।

লুঙ্গি উৎসবে একশর বেশি শিক্ষার্থী যোগ দেন জানিয়ে নেহাল বলেন, ‘সবাই স্বতঃস্ফূর্তভাবে এসেছেন। মেয়েদের জন্য কোনও ড্রেসকোড রাখা হয়নি। আমাদের বান্ধবী ও নারী সহপাঠীরাও অংশ নেন মহফিলে।’

শ্রেণিকক্ষে যাওয়ার পর শিক্ষকদের অনেকে ছাত্রদের লুঙ্গি পরা অবস্থায় দেখে বিস্মিত হলেও বিষয়টি জেনে কিছু বলেননি বলে জানান নেহাল।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত