আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ঢাকায় বস্তিতে সাড়ে ৬ লাখ মানুষের বাস

ঢাকায় বস্তিতে সাড়ে ৬ লাখ মানুষের বাস

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, রাজধানীর বস্তিতে সাড়ে ৬ লাখ মানুষ বসবাস করেন। এর মধ্যে আদাবর থানায় সবচেয়ে বেশি (৪৭২ টি) বস্তি রয়েছে। সবচেয়ে কম বস্তি আছে মতিঝিল থানায় (চারটি)।

রোববার জাতীয় সংসদে হাজী মো. সেলিমের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত ‘বস্তি শুমারি ও ভাসমান লোকগণনা জরিপ’ ২০১৪ অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোট বস্তির সংখ্যা এক হাজার ৬৩৯টি।

মোট খানা এক লাখ ৩৫ হাজার ৩৪০টি এবং এসব বস্তিতে মোট চার লাখ ৯৯ হাজার ১৯ জন মানুষ বসবাস করেন।

অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক হাজার ৭৫৫টিতে মোট খানার সংখ্যা ৪০ হাজার ৫৯১টি এবং জনসংখ্যা এক লাখ ৪৭ হাজার ৫৬ জন।

মন্ত্রীর তথ্য অনুযায়ী, দুই সিটির মোট বস্তির সংখ্যা তিন হাজার ৩৯৪টি, যেখানে মোট ছয় লাখ ৪৬ হাজার ৭৫ জন মানুষ বসবাস করেন।

মন্ত্রী জানান, বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেয়ার লক্ষ্যে প্রকল্প চলমান রয়েছে। উত্তর সিটির বস্তির দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে ইউএনডিপি ও ইউকেএআইডি -এর আর্থিক সহায়তায় ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত