আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ফের বাড়ল গ্যাসের দাম

ফের বাড়ল গ্যাসের দাম

ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম বাড়িয়ে এক চুলায় ৯২৫ টাকা ও দুই চুলায় ৯৭৫ টাকা করা হয়েছে। ১ জুলাই থেকে নতুন এ দাম কার্যকর করা হবে।

রোববার বিকেল ৪ টায় কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় কমিশনের চেয়ারম্যান মনোয়ার ইসলামসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

দাম বাড়ানোর ফলে গৃহস্থালি পর্যায় থেকে শুরু করে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন, ক্যাপ্টিভ পাওয়ার, সার, চা বাগান, হোটেল, রেস্টুরেন্ট, ক্ষুদ্র কুটির শিল্প, সিএনজিচালিত যানবাহনে ব্যবহৃত গ্যাসের দাম বাড়বে। এর আগে ২০১৭ সালে  ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম বেড়েছিল।

দাম বাড়ানোর পর কোন কোন ক্ষেত্রে কত বাড়ছে তারও একটি তালিকা দেওয়া হয়েছে। বিদ্যুৎ খাতে প্রতি ঘন মিটারের দাম ৪ টাকা ৪৫ পয়সা, ক্যাপটিভ পাওয়ার ১৩ টাকা ৮৫ পয়সা, সার ৪ টাকা ৪৫ পয়সা, শিল্প ১০ টাকা ৭০ পয়সা, চা বাগান ১০ টাকা ৭০ পয়সা।

বাণিজ্যিক খাত : হোটেল রেস্টুরেন্টে প্রতি ঘন মিটারের দাম ২৩ টাকা, ক্ষুদ্র্র ও কুটির শিল্প ১৭ টাকা, সিএনজি ৪৩ টাকা।

গৃহস্থালি খাত: মিটারভিত্তিক ১২ টাকা ৬০ পয়সা, এক বার্ণার (প্রতি মাসে নির্দিষ্ট) ৯২৫ টাকা, দুই বার্নার (প্রতি মাসে নির্দিষ্ট) ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে বাণিজ্যিক ও গ্রাহক শ্রেণির অন্তর্ভুক্ত ক্ষুদ্র ও কুটির শিল্প গ্রাহকের মূল্যহার অপরিবর্তিত থাকবে। বিদ্যমান ন্যূনতম চার্জ প্রত্যাহার করা হয়েছে। গৃহস্থালি ব্যতিত অন্যান্য গ্রাহকশ্রেণির ক্ষেত্রে প্রতি ঘনমিটার মাসিক  অনুমোদিত লোডের বিপরীতে ১০ পয়সা হারে  ডিমান্ড চার্জ আরোপ করা হয়েছে। এছাড়া প্রতি ঘনমিটার সিএনজি মূল্যহারের মধ্যে ফিড গ্যাসের মূল্যহার ৩৫ টাকা এবং অপারেটর মার্জিন ৮ টাকা অন্তর্ভুক্ত করা হয়েছে।

চলতি মাসের প্রথম সপ্তাহেই গ্যাসের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রস্তাব এনার্জি রেগুলেটরি কমিশনে দেওয়া হয়। এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানির কারণে এরই মধ্যে ১৪ হাজার কোটি টাকা খরচ হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আরও ১৪ হাজার কোটি টাকার মতো প্রয়োজন হবে। এ অবস্থায় গ্যাসের দাম সমন্বয় করতে না পারলে ভর্তুকি আরও বাড়বে।’

ভর্তুকি কমানোর পাশাপাশি পাইপ লাইনে আবাসিক সংযোগ নিরুৎসাহিত করতে গ্যাসের দাম বাড়ানো হলো। ইতিমধ্যে এলএনজি সহজ লভ্য করতে সরকার ব্যাপক পরিকল্পনা নিয়েছে। যা বাস্তবায়ন হতে আরো চার বছর লাগবে বলে জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত