আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

মোবাইল ইন্টারনেটের ব্যান্ডউইথ কমিয়ে কাকে শাস্তি দিতে চায় সরকার?

মোবাইল ইন্টারনেটের ব্যান্ডউইথ কমিয়ে কাকে শাস্তি দিতে চায় সরকার?

বকেয়া পরিশোধ না করায় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও রবির ব্যান্ডউইথ কমানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। গ্রামীণফোনের ৩০ ও রবির ১৫ ভাগ ব্যান্ডউইথ কমিয়ে দিতে বৃহস্পতিবার (৪ জুলাই) সংস্থাটি এ নির্দেশনা দেয়। একইসঙ্গে এই নির্দেশনা দ্রুত কার্যকরের কথাও বলে। এরইমধ্যে নির্দেশনার বাস্তবায়ন শুরু হয়ে গেছে। বিষয়টি নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে, পাওনা আদায়ের কৌশল হিসেবে মোবাইল ইন্টারনেটের ব্যান্ডউইথ কমিয়ে কাকে শাস্তি দিতে চায় সরকারি টেলিকমিউনিকেশন কমিশন বিটিআরসি?

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। বেশিরভাগেরই অভিযোগ, বিটিআরসির এই সিদ্ধান্তের ফলে গ্রাহকরাই সমস্যায় পড়বেন। বিটিআরসি, গ্রামীণফোন কিংবা রবির কোনও সমস্যা হবে না।

এ বিষয়ে জানতে চাইলে বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসেন খান বলেন, ‘বকেয়া অর্থ আদায়ের জন্যই এটা করা হয়েছে। এতে গ্রাহকদের সাময়িক অসুবিধা হবে। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য বিটিআরসি তাদের কাছে দুঃখ প্রকাশ করছে। কমিশনের আশা, গ্রাহকদের অসুবিধার কথা চিন্তা করে গ্রামীণফোন ও রবি দ্রুত তাদের বকেয়া পরিশোধ করবে।’

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে ১২ হাজার ৫৭৯ দশমিক ৯৫ কোটি টাকা বকেয়া দাবি করে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এবং ৮৬৭ দশমিক ২৩ কোটির জন্য রবিকে নোটিশ পাঠায় বিটিআরসি। টাকা পরিশোধের জন্য অপারেটর দুটিকে দুই সপ্তাহ সময়ও দেওয়া হয়। বিটিআরসি থেকে তখন বলা হয়, গ্রামীণফোন ও রবির সর্বশেষ অডিটের পরে এই ডিমান্ড লেটার পাঠানো হয়েছে।

বিটিআরসির হিসাব মতে, মে মাস পর্যন্ত গ্রামীণফোনের গ্রাহক ৭ কোটি ৪৭ লাখ ৮১ হাজার এবং রবির গ্রাহক ৪ কোটি ৭৬ লাখ ৯০ হাজার। এই বিশাল সংখ্যক গ্রাহকের অপারেটর গ্রামীণফোনের প্রায় ১৪৪ জিবিপিএস (গিগাবিটস পার সেকেন্ড) এবং রবির ১২৫ জিবিপিএসে (গিগাবিটস পার সেকেন্ড) ব্যান্ডউইথ সীমিত রাখতে বলা হয়েছে।

টেলিকম শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, আরও অনেকভাবেই অপারেটর দু’টিকে শাস্তি দেওয়া যেতো। ইন্টারনেট সরাসরি গ্রাহকের সঙ্গে যুক্ত। এর ওপর গ্রাহকদের একটা নির্ভরশীলতাও চলে এসেছে। ফলে এই সিদ্ধান্তে সরাসরি গ্রাহক ক্ষতিগ্রস্ত হবেন। তারা উল্লেখ করেন, ১০০ মেগা ইন্টারনেট আগে যেখানে ব্যবহার করতো ৩ ঘণ্টায়, সরকারের নতুন সিদ্ধান্তে তা ব্যবহার করতে সময় লাগবে ৫ থেকে ৬ ঘণ্টা। একটা কাজের জন্য ব্যবহারকারীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে।

জানা গেছে, দেশের ৪ মোবাইল ফোন অপারেটর প্রায় ৩৫০ থেকে ৪৫০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করে। এরমধ্যে সবেচেয়ে বেশি ব্যান্ডউইথ ব্যবহার করে গ্রামীণফোন ও রবি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২২ মে বিটিআরসির ২২৭তম কমিশন বৈঠকে সিদ্ধান্ত হয়, অপারেটর দুটি বকেয়া পরিশোধ না করলে কমিশন আট ধরনের অপারেশনাল ব্যবস্থা নিতে পারবে। এরমধ্যে বিটিআরসি থেকে দুই অপারেটরের পক্ষে অনাপত্তি জারি বন্ধ করে দেওয়া, এমএনপি পোর্ট ইন বন্ধ বা সীমিত করা, নতুন গ্রাহক নেওয়া বন্ধ বা সীমিত করে দেওয়া, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে বা আইজিডব্লিউ প্রান্ত থেকে ব্যান্ডউইথ বন্ধ বা সীমিত করা, আইজিডব্লিউ প্রান্ত থেকে ইনকামিং বা আউটগোয়িং কল বন্ধ বা সীমিতকরণ, ইন্টার কানেকশন এক্সচেঞ্জের (আইসিএক্স) মাধ্যমে বন্ধ বা সীমিত করে দেওয়া, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম বা এসএমএসের মাধ্যমে সারাদেশ বা নির্দিষ্ট এলাকায় থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার মতো অপারেশনাল ব্যবস্থা রয়েছে। এরমধ্যে বিটিআরসি ব্যান্ডউইথ সীমিত করার পদক্ষেপ নিলো।

শেয়ার করুন

পাঠকের মতামত