আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ হ্যাকে জড়িত রাশিয়ার হ্যাকার গ্রুপ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ হ্যাকে জড়িত রাশিয়ার হ্যাকার গ্রুপ

গত মে মাসে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের‘সিস্টেম হ্যাক’ করে টাকা হাতিয়ে নেওয়ার পেছনে ‘সাইলেন্স’ নামে রাশিয়ার একটি হ্যাকার গ্রুপ জড়িত। মস্কোভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান  গ্রুপ-আইবি’র বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম জেডনেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

৩১ মে রাতে রাজধানীর বাড্ডায় ডাচ-বাংলা ব্যাংকের একটি এটিএম বুথ থেকে তিন লাখ টাকা সরিয়ে নেওয়া হয়। অথচ ব্যাংকের মূল সার্ভারে ওই লেনদেনের কোনো রেকর্ড হয় নি। এমনকি কোনো গ্রাহকের হিসাব থেকেও টাকা কমেনি। ওই ঘটনার পরদিনই খিলগাঁও তালতলা মার্কেটের সামনে ডাচ-বাংলা ব্যাংকের আরেকটি বুথ থেকে টাকা তোলার সময় এক বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পান্থপথের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় আরও পাঁচ বিদেশিকে। এরা সবাই ইউক্রেনের নাগরিক।

‘সাইলেন্স’ হ্যাকার গ্রুপটি কেবল বাংলাদেশ নয়, ভারত, শ্রীলঙ্কা ও কিরগিজস্তানের ব্যাংকেও হামলা চালিয়েছে বলে দাবি করেছে গ্রুপ-আইবি। তবে চার দেশের মধ্যে সর্বশেষ গত মে মাসে বাংলাদেশের ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের‘সিস্টেম হ্যাক’করার বিষয়টি প্রকাশ করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানটি। অন্য তিনটি দেশের কোন ব্যাংকগুলোতে ‘সাইলেন্স’ হামলা চালিয়েছে এ বিষয়ে কোনো তথ্য জানায় নি তারা।

এর আগে ২০১৬ সাল থেকে হ্যাকারদের এই গ্রুপটি রাশিয়া, প্রাক্তন সোভিয়েতভুক্ত দেশগুলো এবং পশ্চিম ইউরোপের ব্যাংকগুলোতে সাইবার হামলা চালিয়েছিল। ২০১৭ সালের অক্টোবরে রাশিয়ার একটি ব্যাংকের এটিএম বুথ নেটওয়ার্কে হ্যাক করে এক রাতেই এক লাখ মার্কিন ডলার চুরি করেছিল গ্রুপটি। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আরেকটি ব্যাংকের এটিএম বুথ থেকে পাঁচ লাখ ৫০ হাজার এবং মার্চে দ্বিতীয় একটি ব্যংকের এটিএম বুথ থেকে এক লাখ ৫০ হাজার মার্কিন ডলার চুরির সঙ্গে এই গ্রুপটির সংশ্লিষ্টতা আছে। গ্রুপ-আইবি’র মতে এবারই প্রথম এশিয়ার দেশগুলোকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে ‘সাইলেন্স’।

গ্রুপ-আইবি’র ডায়নামিক অ্যানালাইসিস অব ম্যালিসিয়াস কোড বিভাগের প্রধান রুস্তম মিরকাজিমভ জানান, ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ হ্যাকের পেছনে ‘সাইলেন্সে’র সংশ্লিষ্টতার বিষয়টি ধরতে পেরেছে গ্রুপ-আইবি।

তিনি বলেন, ‘এ ধরণের কর্মকাণ্ডের ক্ষেত্রে সাইবার অপরাধীদের অবকাঠামো এবং সাইবার অপরাধী গ্রুপগুলোর অর্থপ্রভাবিত অন্যান্য কার্যক্রম চিহ্নিত করার ক্ষমতা গ্রুপ-আইবি’র আছে। এর মাধ্যমে সুনিশ্চিতভাবে আমাদের দৃষ্টিগোচর হচ্ছে ব্যাংকের নেটওয়ার্কের থাকা আক্রান্ত মেশিনটিতে সাইলেন্সের পরিকাঠামোর সংযোগ হয়েছিল। এক্ষেত্রে আমরা খোঁজ পেয়েছি, অন্ততপক্ষে গত ফেব্রুয়ারি থেকে ডাচ-বাংলা ব্যাংকের আইপি’র সঙ্গে ‘সাইলেন্স’ যুক্ত হওয়ার চেষ্টা করছিল।

শেয়ার করুন

পাঠকের মতামত