আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

খেলাপি ঋণের অর্ধেকই রাষ্ট্রায়ত্ত ছয় বাণিজ্যিক ব্যাংকে

খেলাপি ঋণের অর্ধেকই রাষ্ট্রায়ত্ত ছয় বাণিজ্যিক ব্যাংকে

নানা পদক্ষেপ নেয়া সত্ত্বেও সরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিস্থিতি উন্নতি করা যাচ্ছে না। ফলে গত এক বছরে রাষ্ট্রায়ত্ত ছয়টি (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বিডিবিএল) বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে ১৩ হাজার ৭২৫ কোটি টাকা। ব্যাংকগুলোর প্রাক্কলিত হিসাব অনুযায়ী, বিদায়ী ২০১৮-১৯ অর্থবছর শেষে ছয়টি বাণিজ্যিক ব্যাংকে পুঞ্জিভূত খেলাপি ঋণের পরিমাণ ৫৪ হাজার ৪২ কোটি টাকা। এটি সার্বিক খেলাপি ঋণের প্রায় অর্ধেক। গত ২০১৭-১৮ অর্থবছর শেষে ছয়টি বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৪০ হাজার ৩১৭ কোটি টাকা।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সার্বিক অবস্থার উন্নয়নে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত কয়েক বছর ধরে ধারাবাহিক আলোচনার মাধ্যমে বিভিন্ন সূচকে পারফরমেন্স লক্ষ্যমাত্রা বেঁধে দিলেও খেলাপি ঋণ বাড়ছেই। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি পঞ্জিকা বছরের গত মার্চ শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ৮৭৩ কোটি টাকা। এটি ব্যাংক খাতে বিতরণকৃত ঋণের ১১ দশমিক ৮৭ শতাংশ। এ ছাড়া একই সময়ে খেলাপি ঋণ অবলোপনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৭ হাজার কোটি টাকা।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, গত এক বছরে জনতা ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে সবচেয়ে বেশি। আলোচ্য সময়ে ব্যাংকটিতে খেলাপি ঋণ বেড়েছে প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা। এ ছাড়া অগ্রণী, বেসিক ও বিডিবিএল ব্যাংকেরও খেলাপি ঋণ বেড়েছে। তবে রূপালী ব্যাংকের খেলাপি ঋণ কিছুটা কমেছে, আর খুব সামান্য কমেছে সোনালীর।

ব্যাংকগুলোর নিজস্ব হিসাব মতে, চলতি বছরের জুন শেষে সোনালী ব্যাংকের খেলাপি ঋণের স্থিতি দাঁড়ায় ১২ হাজার ৪০০ কোটি টাকা (বিতরণকৃত ঋণের ২৫ দশমিক ৫৫ শতাংশ)। গত বছর (২০১৮ সাল) জুন শেষে ব্যাংকটিতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১২ হাজার ৪৭৫ কোটি টাকা (৩৩ দশমিক ২৭ শতাংশ)। একইভাবে জুন শেষে জনতা ব্যাংকের খেলাপি ঋণের স্থিতি দাঁড়ায় ২১ হাজার ৪১০ কোটি টাকা (বিতরণকৃত ঋণের ৪০ শতাংশ)। গত বছর জুন শেষে ব্যাংকটিতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৮ হাজার কোটি টাকা (১৫ শতাংশ)।

একই সময়ে অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণের স্থিতি ৬ হাজার ১৪৭ কোটি টাকা (বিতরণকৃত ঋণের ১৭ শতাংশ)। গত বছর জুন শেষে ব্যাংকটিতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ হাজার ৬৭৮ কোটি টাকা (১৭ শতাংশ)। রূপালী ব্যাংকের খেলাপি ঋণের স্থিতি ৪ হাজার ৩৮০ কোটি টাকা (বিতরণকৃত ঋণের ১৭ দশমিক ৪৪ শতাংশ)। গত বছর জুন শেষে ব্যাংকটিতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৪ হাজার ৯১৬ কোটি টাকা (২১ দশমিক ৩৩ শতাংশ)।

আলোচ্য সময়ে দুর্নীতিগ্রস্ত বেসিক ব্যাংকের খেলাপি ঋণের স্থিতি ৮ হাজার ৮৪৩ কোটি টাকা (বিতরণকৃত ঋণের ৫৭ দশমিক ৪১ শতাংশ)। গত বছর জুন শেষে ব্যাংকটিতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৮ হাজার ৪৪৩ কোটি টাকা (৫৬ দশমিক ৪৩ শতাংশ)। বিডিবিএল ব্যাংকের খেলাপি ঋণের স্থিতি ৯০১ কোটি টাকা (বিতরণকৃত ঋণের ৪৬ শতাংশ)। গত বছর জুন শেষে ব্যাংকটিতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৮০৫ কোটি টাকা (৫৪ শতাংশ)।

এ বিষয়ে মন্তব্য করতে যেয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, প্রতি বছর দুইবার সরকারি ব্যাংকগুলোর সাথে আমরা পৃথকভাবে কর্মসম্পাদন চুক্তি করি। এই চুক্তির আওতায় ব্যাংকগুলোর জন্য কয়েকটি লক্ষ্য নির্ধারণ করে দেয়া হয়। এর অন্যতম হচ্ছে খেলাপি ঋণ কমানো। কিন্তু খেলাপি ঋণ কমানোর ক্ষেত্রে অধিকাংশ ব্যাংক ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। এ জন্য মূলত সুশাসনের অভাবই দায়ী বলে আমরা মনে করি। আমরা তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছি, কেন খেলাপি ঋণ বৃদ্ধি পেল তা জানানোর জন্য। তাদের জবাব পেলে পরবর্তী পদক্ষেপ নেবো আমরা।

শেয়ার করুন

পাঠকের মতামত