আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

রওশন হচ্ছেন বিরোধীদলীয় নেতা, পার্টির চেয়ারম্যান কাদের

রওশন হচ্ছেন বিরোধীদলীয় নেতা, পার্টির চেয়ারম্যান কাদের

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিধবা স্ত্রী রওশন এরশাদই জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হচ্ছেন। নেতৃত্বের ভাগা-ভাগির মধ্য দিয়ে দেবর-ভাবীর মধ্যকার দীর্ঘদিনের চলমান দ্বন্দ্বের আপাততঃ যবনিকা ঘটছে। সমঝোতার মাধ্যমে দেবর জিএম কাদের পার্টির চেয়ারম্যান আর ভাবী (প্রয়াত এরশাদের স্ত্রী) সংসদের বিরোধী দলের নেতা হচ্ছেন। এটা এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। স্বল্প সময়ের মধ্যে দলের সংসদীয় কমিটির বৈঠকে বিষয়টি ঘোষণা করা হবে। ওইদিনই বিরোধী দলের উপনেতা কে হবেন - তাও নির্ধারণ করা হবে বলে দলের একাধিক সূত্রে জানা গেছে।

রোববার এ বিষয়ে দলটির মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা গণমাধ্যমকর্মীদের বলেছেন, রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা হচ্ছেন এখন পর্যন্ত এমন সিদ্ধান্ত রয়েছে বলে জানি। অর্থাৎ ম্যাডাম (রওশন এরশাদ) সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে সংসদ দেখবেন আর জিএম কাদের পার্টি পরিচালনা করবেন।

প্রসঙ্গত, পার্টির চেয়ারম্যান এরশাদের মৃত্যুর পর তার ছোটভাই জিএম কাদের ইতোমধ্যেই জাতীয় পার্টির চেয়ারম্যান মনোনীত হয়েছেন।

বর্তমান একাদশ জাতীয় সংসদে রওশন এরশাদ বিরোধীদলীয় উপনেতা হিসেবে রয়েছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান সদ্যপ্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন বিরোধীদলীয় নেতা। এরশাদের মৃত্যূতে বিরোধীদলীয় নেতার পদ শূন্য হয়েছে। একাদশ সংসদে প্রথমে বিরোধীদলীয় উপনেতা ছিলেন জিএম কাদের। হুসেইন মুহম্মদ এরশাদ গত ৭ এপ্রিল চিঠি দিয়ে ছোট ভাই জিএম কাদেরকে সংসদে উপনেতার পদ থেকে সরিয়ে দেন। সেই পদে বসান স্ত্রী রওশন এরশাদকে। রওশন এরশাদ দশম জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ছিলেন। ওই সময় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন।

জাতীয় পার্টির একাধিক সূত্র জানিয়েছে, শনিবার দুপুরে রওশন এরশাদের গুলশানের বাসায় গিয়ে বৈঠক করেন দলটির নবনির্বাচিত চেয়ারম্যান এবং রওশনের দেবর জিএম কাদের। এই বৈঠকে রওশন এরশাদ জিএম কাদেরকে পার্টির চেয়ারম্যান হিসেবে আশির্বাদ করেন। পাশাপাশি তিনি নিজে বিরোধীদলীয় নেতা হওয়ারও অভিপ্রায় ব্যক্ত করেন।

জিএম কাদেরকে রওশন বলেছেন, তুমি পার্টির চেয়ারম্যান হিসেবে দলকে শক্তিশালী কর। আর আমি সংসদীয় দলের নেতা হিসেবে থাকি। রওশনের এ অভিপ্রায়ে জিএম কাদের হ্যা-না কিছু না বললেও তার সায় রয়েছে। আর এই নেতৃত্ব ভাগাভাগির মধ্যদিয়ে দেবর-ভাবীর দীর্ঘদিনের দ্বন্দ্বেরও অবসান ঘটতে চলেছে। এতে জাপার অভ্যন্তরীণ দ্বন্দ্ব অনেকটাই দূর হবে আর জাতীয় পার্টিও সাংগঠনিকভাবে শক্তিশালী হতে বাধাগুলোও দূর হবে বলে ওই সূত্রগুলো জানিয়েছে।

এ ক্ষেত্রে রওশন বিরোধী দলের নেতা হলে সংসদের বিরোধী দলের উপনেতার পদটি আবার শূণ্য হবে - সেক্ষত্রে বিরোধী দলের উপনেতা কে হচ্ছেন তা এখনো কোন ঠিক হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, জাপায় নেতৃত্বে সমঝোতার আভাস- ‘জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান মনোনীত আর রওশন এরশাদ হচ্ছেন সংসদে বিরোধী দলের নেতা’ শিরোনামে একটি রিপোর্ট গত শুক্রবার দেশের বহুল প্রচারিত দৈনিক নয়া দিগন্তে প্রকাশিত হয়েছে।

প্রিয়া সাহার বক্তব্যের সঙ্গে ‘একমত নয়’ জাতীয় পার্টি

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের যে অভিযোগ প্রিয়া সাহা তুলেছেন- তার সঙ্গে ‘একমত নয়’ সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান জি এম কাদের এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার ওই বক্তব্যে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ‘ক্ষুণ্ণ হয়েছে’। এমন ‘গুরুতর অভিযোগ’ করার আগে প্রিয়া সাহার বিষয়টি ‘ভেবে দেখা উচিত ছিল’ মন্তব্য করে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য যেন অটুট থাকে সেজন্য সকলকে সচেতন থাকার আহবান জানান জি এম কাদের।

শেয়ার করুন

পাঠকের মতামত