আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

রক্ষক যখন নিজেই কারাগারে

রক্ষক যখন নিজেই কারাগারে

ডিআইজি পার্থ গোপাল বণিক। চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন কারাগারে দায়িত্ব পালন করেছেন। হাজার-হাজার বন্দির ছিলেন রক্ষক। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়ে সেই কারাগারেই ঠাঁই হলো তার।

মঙ্গলবার রাতে এ বিষয়ে কথা হয় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম বলেন, ‘ডিআইজি একজন প্রথম শ্রেণির নাগরিক। এ কারণে তিনি কারাগারে ডিভিশন পাবেন। সেটি মেনেই তাকে প্রথম শ্রেণির বন্দির সব ধরনের সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। রাখা হয়েছে একটি সেলে।’

কারাগার সূত্রে জানা গেছে, একটি জেলার কারাগারের গুরুত্বপূর্ণ সব নির্দেশই ডিআইজি দিয়ে থাকেন। কারাগারে বন্দিদের খাবার থেকে শুরু করে কোন সেলে কাকে রাখতে হবে তার নির্দেশ দিয়ে থাকেন। কারা অভ্যন্তরে কিছু হলে তিনিই দ্রুত হস্তক্ষেপ করেন। তার অধীনে জেলা কারাগারের জেল সুপার, জেলার, ডেপুটি জেলার এমনকি শত শত কারারক্ষীও তার অধীনে কাজ করেন। বলা যায় একটি কারাগারের গুরুত্বপূর্ণ পদ বা ব্যক্তিই হলেন ডিআইজি। সে সুবাদে কারা অভ্যন্তরে সরকারি ক্রয়, বন্দিদের কাছে অতিরিক্ত মূল্যে খাবার বিক্রি এমনকি সিট বিক্রি করেও তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে দুদকের তদন্তে এসেছে। তার বাসা থেকে উদ্ধার হওয়া ৮০ লাখ টাকার উৎসও এগুলো।

দুদকের কাছে তথ্য আছে, পার্থ বণিক ২০১৬ সালের ৮ আগস্ট চট্টগ্রাম কারাগারে ডিআইজি হিসেবে যোগ দেন। ২০১৮ সালের ২৬ অক্টোবর নগদ ৪৪ লাখ ৩৩ হাজার টাকা ও প্রায় ৫ কোটি টাকার নথিপত্রসহ ভৈরব রেলওয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন চট্টগ্রামের জেলার সোহেল রানা বিশ্বাস। এরপরই পার্থ গোপালসহ আরো কয়েকজন কারা কর্মকর্তার দুর্নীতির তথ্য বেরিয়ে আসে।

উল্লেখ্য, রোববার বিকেলে ধানমণ্ডির ভূতের গলিতে পার্থ গোপাল বণিকের ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করে দুদক। এর পরেই তাকে আটক করা হয়। পরে দুর্নীতির মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

 

শেয়ার করুন

পাঠকের মতামত