আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

২৪ ঘণ্টায় ২ হাজার ৬৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, আরও ৬ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় ২ হাজার ৬৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, আরও ৬ জনের মৃত্যু

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। ছবিটি সোমবার রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা -ফোকাস বাংলা

ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। গত চব্বিশ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। এক দিনে এত মানুষ হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা এটিই প্রথম। এ নিয়ে চলতি মাসে প্রথম পাঁচ দিনেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়াল। সোমবারও ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে ডেঙ্গুতে ৭৫ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সোমবার সারাদেশে নতুন করে দুই হাজার ৬৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় এক হাজার ১৫৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় ৯০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার এ সংখ্যা ছিল এক হাজার ৮৭০ জন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৭ হাজার ৪৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৯ হাজার ৭৬১ জন ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন। হাসপাতালে বর্তমানে সাত হাজার ৬৫৮ রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার ৩৮ সরকারি-বেসরকারি হাসপাতালে চার হাজার ৯৬২ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলায় দুই হাজার ৬৯৬ জন ভর্তি রয়েছেন।

সোমবার ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে হাসান নামে এক শিশু, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে আবহাওয়াবিদ নাজমুল হকের স্ত্রী শারমিন আক্তার শাপলা, মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রিপন হাওলাদার, খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে খাদিজা বেগম, রংপুরের মিঠাপুকুর উপজেলার তৃষা মনি নামে এক শিশু রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাসিন্দা অথৈ সাহা নামে এক স্কুলছাত্রীর রাজধানীর ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এ পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে সমকাল বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে সোমবারের ছয়জনসহ এ পর্যন্ত ৭৫ জনের মৃত্যুর খবর জানতে পেরেছে।

আক্রান্তদের মধ্যে ঢাকা মেডিকেলে ৫৭০, মিটফোর্ডে ৪৩৬, ঢাকা শিশু হাসপাতালে ১৪৫, সোহরাওয়ার্দীতে ৩৯৫, হলি ফ্যামিলিতে ২০৪, বারডেমে ৬৯, বিএসএমএমইউতে ১৬১, পুলিশ হাসপাতালে ১৩৯, মুগদায় ৪৪৭, বিজিবি হাসপাতালে ২৮, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৮৩, কুর্মিটোলায় ৩২৮, বাংলাদেশ মেডিকেলে ১৫৫, ইবনে সিনায় ৯৫, স্কয়ারে ১০৯, কমফোর্টে ১৪, শমরিতায় ৪৮, ল্যাবএইডে ১১১, হাই কেয়ারে ৪৪, হেলথ অ্যান্ড হোপে ১৮, গ্রিন লাইফে ৮২, ইসলামী ব্যাংক হাসপাতালে ১০২, ইউনাইটেডে ৮৬, খিদমায় ২৩, শহীদ মনসুর আলী মেডিকেলে ৬২, সিরাজুল ইসলাম মেডিকেলে ১০৮, এ্যাপোলোতে ৯৫, আদ-দ্বীনে ১১৭, ইউনিভার্সেল মেডিকেলে ৬৩, বিআরবি হাসপাতালে ৩৬, আজগর আলীতে ৬৭, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ৪৬, উত্তরা আধুনিক হাসপাতালে ৮৬, সালাউদ্দিনে ৪৯, পপুলারে ৬২, উত্তরা ক্রিসেন্টে ৩০, আনোয়ার খান মর্ডানে ৮৯ জনসহ চার হাজার ৯৬২ রোগী ভর্তি রয়েছেন।

এ ছাড়া রাজধানীর বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ৪৩৮, ময়মনসিংহ বিভাগে ২৩৫, চট্টগ্রাম বিভাগে ৫২৫, খুলনা বিভাগে ৫২১, রাজশাহী বিভাগে ৩৮৯, রংপুর বিভাগে ২০৯, বরিশাল বিভাগে ২৮৯, সিলেট বিভাগে ৯০ জনসহ মোট দুই হাজার ৬৯৬ জন চিকিৎসাধীন আছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত