আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ঢাকায় পুলিশ হাসপাতালে অর্ধেকই ডেঙ্গু রোগী, ৭৬ শতাংশ পুলিশ

ঢাকায় পুলিশ হাসপাতালে অর্ধেকই ডেঙ্গু রোগী, ৭৬ শতাংশ পুলিশ

লিফট থেকে আটতলায় নামতেই চোখে পড়ল একটি ওয়ার্ডের গেটের ওপর টানানো ব্যানারে লেখা- ডেঙ্গু ওয়ার্ড। তার মধ্যে ঢুকে দেখা গেল, দু'পাশে ফ্লোরে শুয়ে আছেন রোগীরা। তাদের অনেককে আগে থেকেই স্যালাইন দেওয়া হচ্ছে, কাউকে নতুন করে তা পুশ করছেন কর্তব্যরত নার্স। কেউ কেউ মোবাইল ফোনে শরীরের অবস্থা জানাচ্ছেন আত্মীয়স্বজনকে। আতঙ্কের ছাপ অনেকের চোখেমুখে।

এ দৃশ্য ঢাকায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের। মঙ্গলবার দুপুর ১টায় সেখানে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের বিশেষ ওয়ার্ডে গিয়ে দেখা গেল অন্তত ৯০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। অন্যান্য ওয়ার্ডেও চিকিৎসা চলছে তাদের। বিশেষায়িত এই হাসপাতালে চিকিৎসাধীন রোগীর প্রায় অর্ধেকই ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তাদের মধ্যে ৭৬ শতাংশই পুলিশ সদস্য।

পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনোয়ার হাসনাত খান জানান, পুলিশ সদস্য ও তাদের পরিবারের লোকজনের চিকিৎসা দেওয়া হয় এ হাসপাতালে। গতকাল দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৫৩। এর মধ্যে ডেঙ্গু রোগী ১৪৮ জন। তাদের মধ্যে ১১৩ জন পুলিশ সদস্য এবং ৩৫ জন পুলিশ পরিবারের সদস্য। গত সোম ও মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এখানে। জুলাইয়ের মাঝামাঝি থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে বলে জানান তিনি। তার দেওয়া তথ্যানুযায়ী, মে মাস থেকে গতকাল পর্যন্ত ভর্তি হয়ে ৫২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। বহির্বিভাগেও এক হাজারের বেশি ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালটির প্যাথলজি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. ফাহমিদা আহমেদ জানান, চার দিন হাসপাতালে কিটস না থাকায় ডেঙ্গু পরীক্ষা বন্ধ ছিল। তবে জ্বরের অন্যান্য পরীক্ষা চলছিল। সোমবার বিকেলে কিটস আনার পর থেকে আবার ডেঙ্গু পরীক্ষা শুরু হয়েছে। তিনি বলেন. দিনে প্রতিদিন এ হাসপাতালে অন্তত দুইশ' রোগীর ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে ৬০-৭০ জনের ডেঙ্গু ধরা পড়ছে।

হাসপাতালের পুলিশ সুপার ডা. মো. এমদাদুল হক বলেন, জ্বরে আক্রান্ত হলেই ডেঙ্গু আতঙ্কে পুলিশ সদস্য ও তাদের পরিবারের লোকজন পরীক্ষা করতে আসছেন হাসপাতালে। তবে যাদের ডেঙ্গু ধরা পড়ছে তাদের সবাইকে হাসপাতালে ভর্তির প্রয়োজন হচ্ছে না। যাদের অবস্থা গুরুতর তাদেরই ভর্তি করা হচ্ছে। অন্যরা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার দুপুরে হাসপাতালের দোতলায় প্যথলজি বিভাগে দেখা যায়, ডেঙ্গু পরীক্ষায় রোগীদের সিরিয়াল লেগে আছে। পর্যায়ক্রমে রোগীদের শরীর থেকে প্রয়োজনীয় রক্ত নিচ্ছেন কর্তব্যরত প্যাথলজিস্টরা। এসব রোগীর মধ্যে ৮ম শ্রেণির ছাত্র আল মাহমুদ ফাহিমের বাবা পুলিশের এএসআই আবদুল জলিল জানান, তার বাসা সবুজবাগে। চার দিন ধরে ছেলে জ্বরে আক্রান্ত। সুস্থ না হওয়ায় গতকাল ছেলের ডেঙ্গু পরীক্ষা করাতে আসেন।

আটতলায় ডেঙ্গু ওয়ার্ডে কথা হয় পুলিশের নায়েক শাহাদাত হোসেনের সঙ্গে। মিরপুরে পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) উত্তর বিভাগে কাজ করেন তিনি। থাকেন ব্যারাকে। ২ আগস্ট ডেঙ্গু জ্বর ধরা পড়ে তার। রোববার ভর্তি হন হাসপাতালে। তার শরীরে প্লাটিলেট কমে যাওয়ায় তিনি আতঙ্কিত। রোববার প্লাটিলেট ছিল ৮৩ হাজার। সোমবার দাঁড়িয়েছে ৫৩ হাজারে। তিনি জানান, তার ব্যারাকে আরও কয়েকজন পুলিশ সদস্য এ জ্বরে আক্রান্ত।

পিওএম-এর দক্ষিণ বিভাগের কনস্টেবল আশিকুর রহমান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, শনিবার জ্বরে আক্রান্ত হন। সোমবার ভর্তি হন হাসপাতালে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত কনস্টেবল রানা মাহমুদ জানান, রাজারবাগ পুলিশ লাইন্স ব্যারাকে থাকেন তিনি। গত রোববার তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে। সোমবার হাসপাতালে ভর্তি হন। এ পরিস্থিতিতে সিলেটে পরিবারের লোকজন তাকে নিয়ে খুবই চিন্তিত। তিনি বলেন, ফোনে তার স্ত্রী প্রায়ই কান্নাকাটি করছেন। অন্তঃসত্ত্বা হওয়ায় তিনি ঢাকায় আসতে পারছেন না।

চিকিৎসাধীন ঢাকা মহানগর পুলিশের পরিবহন শাখার নায়েক তৈয়বুর রহমান জানান, ৩১ জুলাই তিনি জ্বরে আক্রান্ত হন। গত শনিবার পরীক্ষা করেও ডেঙ্গু ধরা পড়েনি। পরে সোমবারের পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। প্রায় প্রতিদিনই ডেঙ্গুতে মৃত্যুর খবরে তিনি আতঙ্কিত।

শেয়ার করুন

পাঠকের মতামত