আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছে ৫০ হাজার

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছে ৫০ হাজার

চলতি বছর বাংলাদেশে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার ছুঁয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে ১ হাজার ৭১৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশনস অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১৬ অগাস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ৯৯৯ জন।

এর মধ্যে চলতি অগাস্ট মাসের ১৫ দিনেই এ রোগে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৫৩৮ জন। যারা বাসায় থেকে ডেঙ্গুর চিকিৎসা নিয়েছেন, তাদের সংখ্যা এই হিসাবে আসেনি।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টারের সহকারী পরিচালক আয়শা আক্তার বলেন, বাংলাদেশে সেপ্টেম্বরেও বৃষ্টি থাকে। ডেঙ্গুর প্রকোপ তখন কিছুটা বাড়ার আশঙ্কা থাকে।

ডেঙ্গুর প্রকোপ বাড়বে না কমবে তা আগামী এক সপ্তাহ ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানাবে স্বাস্থ্য অধিদপ্তর।

হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসা নতুন রোগীর সংখ্যা কমেছে।

এই সময়ে ১ হাজার ৭১৯ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৯ জন নতুন রোগী, ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৯৬০ জন।

তার আগের ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৯২৯ জন নতুন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮১১ জন এবং কার বাইরে ১ হাজার ১১৮ জন ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার দেশের বিভিন্ন হাসপাতালে ৭ হাজার ৭১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ৪ হাজার ১৫ জন, ঢাকার বাইরে ৩ হাজার ৭০১ জন।

হাসপাতালে নতুন রোগীর সংখ্যা বৃহস্পতিবারের চেয়ে কমলেও সারা দেশে ভর্তি থাকা মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ১৪৬ জন বেড়েছে।

সরকার চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হলেও ঢাকার বিভিন্ন হাসপাতাল ও জেলার চিকিৎসকদের কাছ থেকে অন্তত ১৩৫ জনের তথ্য পেয়েছে।

সরকারি হিসেবে চলতি বছর এপ্রিলে ৫৮ জন, মে মাসে ১৯৩ জন, জুনে ১৮৮৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জুলাই মাসে তা এক লাফে ১৬ হাজার ২৫৩ জনে পৌঁছায়। আর অগাস্টের ১৫ দিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৫৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বাইরে ঢাকা বিভাগের জেলাগুলোতেই সবচেয়ে বেশি- ২২৯ জন নতুন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া চট্টগ্রামে ১৯২ জন, খুলনা বিভাগে ১৫১ জন, রংপুর বিভাগে ৭২ জন, রাজশাহী বিভাগে ১৩২ জন, বরিশাল বিভাগে ১০৫ জন, সিলেট বিভাগে ১৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬৪ জন ভর্তি হয়েছেন ডেঙ্গু নিয়ে।

গত ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলো থেকে ৬৫৪ জন এবং ঢাকার বাইরে হাসপাতালগুলো থেকে ৯১৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত