আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঢাকায়

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঢাকায়

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর তিন দিনের সফরে আজ সোমবার রাতে ঢাকায় এসেছেন। রাত ৯টা ২০ মিনিটে জয়শঙ্কর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তাকে স্বাগত জানান। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী উপস্থিত ছিলেন।

আগামীকাল মঙ্গলবার তিনি বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সাক্ষাতের কথা রয়েছে। সফর শেষে আগামী বুধবার সকালে তিনি বাংলাদেশ ছাড়বেন।

গত মে মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর জয়শঙ্করের এটিই প্রথম বাংলাদেশ সফর। তবে ২০১৫ সালের ২৮ জানুয়ারি থেকে ২০১৮ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালনের সময় বেশ কয়েকবার বাংলাদেশ সফর করেন তিনি। এ কারণে বাংলাদেশের কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে তিনি পরিচিত মুখ।

ভারতীয় সূত্রগুলো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জয়শঙ্করের এ সফরকে ‘সৌজন্যমূলক’ বললেও নরেন্দ্র মোদি দ্বিতীয় দফায় সরকার গঠনের পর তাঁর সরকারের উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধির এটিই প্রথম বাংলাদেশ সফর। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এ সফরে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপারে ভারতের মোদি সরকারের মনোভাব আরো স্পষ্ট হতে পারে। বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো এগিয়ে নিতে দুই দেশ আলোচনা ও কাজ করবে।

গত দুই মাসে বিদেশে আঞ্চলিক/আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শঙ্কর অন্তত দুই দফা বৈঠক করেছেন। সেই বৈঠকগুলোতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ব্যাপারে ভারত ইতিবাচক বার্তা দিয়েছে। আগামীকাল ঢাকায় অনুষ্ঠেয় বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আরো সুনির্দিষ্ট ধারণা পাওয়া যেতে পারে। এ ছাড়া আগামী অক্টোবর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরও চূড়ান্ত হতে পারে এই বৈঠকে।

এদিকে গত মে মাসে নরেন্দ্র মোদি ভারতে দ্বিতীয় দফায় সরকার গঠনের পর দুই দেশের অভিন্ন নদ-নদীর পানিবণ্টনসহ পানিসংক্রান্ত বিভিন্ন ইস্যু সুরাহা করতে গত ৮ আগস্ট ঢাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসির) সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। ওই বৈঠকে ফেনী, ধরলা, দুধকুমার, মনু, খোয়াই, গোমতী ও মুহুরী—এ সাতটি নদীর পানিবণ্টন চুক্তি দ্রুত সই করার লক্ষ্যে কাজ করতে দুই দেশ সম্মত হয়েছে। কয়েক মাসের মধ্যেই অন্তর্বর্তী চুক্তি সইয়ের জন্য আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওই নদ-নদীগুলোর তথ্য-উপাত্ত হালনাগাদ করারও সিদ্ধান্ত হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত