আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বসবাস অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা

বসবাস অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা

চলতি বছর বিশ্বে বসবাস অযোগ্য শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) করা এক জরিপে ঢাকার চেয়ে বাজে অবস্থানে রয়েছে শুধু যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দামেস্ক এবং নাইজেরিয়ার লাগোস।

আগের বছরের তালিকায় ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। সে হিসাবে অবস্থানের এক ধাপ উন্নতি হলেও স্কোর রয়েছে আগের মতোই।

সিএনএনের বুধবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ১৪০টি শহরের ওপর জরিপ চালিয়ে গ্লোবাল লিভিয়াবিলিটি ইনডেক্স-২০১৯ প্রকাশ করেছে ইআইইউ। ৫৫ স্কোর নিয়ে ঢাকা এ তালিকার ১৩৮তম অবস্থানে রয়েছে।

২০১৮ সালের সূচকে ঢাকার একই স্কোর থাকলেও সেবার অবস্থান ছিল ১৩৯তম। এবারের সূচকে স্বাস্থ্যসেবা খাতে ২৯ দশমিক ২, ঐতিহ্য ও পরিবেশগত বিষয়ে ৪০ দশমিক ৫, শিক্ষায় ৪১ দশমিক ৭ ও অবকাঠামো খাতে ২৬ দশমিক ৮ স্কোর পেয়ছে ঢাকা।

পরিবেশ দূষণের ফলে ঢাকার মতো ভারতের নয়াদিল্লি ও মিসরের কায়রোর অবস্থান খারাপের দিকে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এ সূচকে ৮০ বা এর বেশি স্কোর পাওয়া শহরগুলোকে বসবাসের দিক থেকে উপযুক্ত শহর হিসেবে ধরে নেয়া হয়েছে।

বাকি সব শহরে নানা ধরনের সমস্যা রয়েছে। বসবাস অযোগ্যের দিক থেকে চার ও পাঁচ নম্বরে রয়েছে লিবিয়ার ত্রিপোলি এবং পাকিস্তানের করাচি।

গতবারের মতো এবারও সবচেয়ে বসবাসযোগ্য শহরের স্বীকৃতি পেয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা। এরপরই রয়েছে অস্ট্রেলিয়ার দুই শহর মেলবোর্ন ও সিডনি।

চারে জাপানের ওসাকা, পাঁচ থেকে সাতে কানাডার ক্যালগারি, ভ্যাঙ্কুভার ও টরেন্টো, আটে জাপানের টোকিও, নয়ে ডেনমার্কের কোপেনহেগেন এবং দশে রয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড। এর বাইরে সুইজারল্যান্ডের জুরিখ ও জেনেভা ১১ ও ১৪ নম্বরে রয়েছে।

ঐহিত্যবাহী তিন শহর ফ্রান্সের প্যারিস, ইংল্যান্ডের লন্ডন ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রয়েছে যথাক্রমে ২৬, ৪৮ ও ৫৮ নম্বরে। এছাড়া হংকং, সিঙ্গাপুর ও দুবাই রয়েছে যথাক্রমে ৩৮, ৪০ ও ৭০ নম্বরে।

শেয়ার করুন

পাঠকের মতামত