আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

বন্ধুপ্রতীম ভারত বাংলাদেশের জন্য আতঙ্কের পরিবেশ সৃষ্টি করবে না: পররাষ্ট্রমন্ত্রীর

বন্ধুপ্রতীম ভারত বাংলাদেশের জন্য আতঙ্কের পরিবেশ সৃষ্টি করবে না: পররাষ্ট্রমন্ত্রীর


পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের জনগণের প্রত্যাশা বন্ধুপ্রতীম ভারত এমন কিছু করবে না যাতে উভয় দেশের জনগণের মধ্যে দুশ্চিন্তা বা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। পারস্পরিক বন্ধুত্বের মাধ্যমেই বাংলাদেশ-ভারত সর্ম্পক এগিয়ে যাবে। দুই দেশের জনগণের প্রত্যাশা পূরণ হবে।

আজ শুক্রবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশকে ভারতের স্বীকৃতির ৪৮তম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ সব কথা বলেন।

‘মুক্তিযুদ্ধে ভারতের অবদান ও বাংলাদেশ-ভারত সম্পর্ক’ বিষয়ক এ আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গলি দাশ। এতে আরো বক্তব্য রাখেন প্রাক্তন ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী, মানবাধিকার নেত্রী আরমা দত্ত এমপি, ব্রিটিশ মানবাধিকার নেতা জুলিয়ান ফ্রান্সিস এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক বিচারপতি জনাব শামসুদ্দিন চৌধুরী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই প্রতিবেশী দেশের সরকার প্রধানদের সৌহার্দ্য বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে অনেক বেশি শক্তিশালী করেছে, যা ভবিষ্যতে আরো নিবিড় হবে। আগামী বছর মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। তাছাড়া ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীও বাংলাদেশে আসবেন।

তিনি বলেন, আজকের দিনটি বাংলাদেশ ও ভারতের জন্য স্মরণীয় ও ঐতিহাসিক একটি দিন। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ভারত। এর মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাথে ওতোপ্রোতভাবে জড়িয়ে আছে প্রতিবেশী এই দেশটি।

ড. মোমেন বলেন, বাংলাদেশের বিপদের সময়ে ভারতের জনগণের সহানুভূতি ও আতিথেয়তা এ দেশের মানুষ সবসময়েই স্মরণ রাখবে। বহির্বিশ্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে জনমত গঠনে ভারত সরকারের অপরিসীম অবদান কখনোই ভোলার নয়। বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রায় ১৭ হাজার সদস্য শহীদ হয়েছেন। আরো অনেকে আহত হয়েছেন। আমাদের মুক্তিযুদ্ধে ভারতীয় সশস্ত্রবাহিনী এবং ভারতীয় জনগনের অপরিসীম অবদানের কথা আজ শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ করছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আত্মত্যাগের স্বীকৃতি হিসাবে ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় অনেক সেনা পরিবারের সদস্যদের সম্মাননা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় গত বছরের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী কলকাতার ফোর্ট উইলিয়ামে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ ১২ ভারতীয় সশস্ত্রবাহিনীর সদস্যের পরিবারের হাতে সম্মাননা তুলে দেন। অবশিষ্ট এক হাজার ৫৮২ জন শহীদ ভারতীয় সেনা সদস্যদেরকেও সম্মাননা দেয়ার প্রক্রিয়া চলছে। সম্প্রতি বাংলাদেশ সরকার ৩৮০ জন শহীদ ভারতীয় সেনা সদস্যের জন্য সম্মাননা স্মারক প্রস্তুত করেছে, যা শিগগির ভারতীয় পক্ষের কাছে হস্তান্তর করা হবে।

রীভা গাঙ্গুলি দাশ বলেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ১৯৭১ যেমন ছিল, ভবিষ্যতে তেমনই থাকবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষায়, ‘প্রতিবেশী প্রথম। আর প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশ প্রথম।’

মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে দিয়ে বাংলাদেশের তরুণ প্রজন্ম বেড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করে ভারতের হাইকমিশনার বলেন, আর যেন কোনো অশুভ শক্তি এখানে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আর যেন ‘অপারেশন সার্চ লাইট’ করতে না হয়। আর যেন ‘আমি বীরাঙ্গনা বলছি’ এমন বই লেখা না হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত