আপডেট :

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

ঢাকায় আলাদা স্থানে দুই বাসে আগুন

ঢাকায় আলাদা স্থানে দুই বাসে আগুন

রাজধানীতে একই সময়ে ভিন্ন দুই জায়গায় বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার দুপুরে কারওয়ান বাজারে সিএ ভবনের সামনের সড়কে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর-শাহবাগ রুটে ট্রাস্ট সার্ভিসেস লিমিটেডের একটি বাস দুপুর পৌনে তিনটার দিকে ফার্মগেট হয়ে শাহবাগের দিকে যাচ্ছিল। বাসটি কারওয়ান বাজার পেরিয়ে যাওয়ার সময় এর ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে। পদচারী সেতু সামনে আসার পর বাসটি থেমে যায়। এ সময় ওই বাসের ভেতরের যাত্রীরা জানালা ও দরজা দিয়ে বের হয়ে যান। এর অল্প সময় পর পুরো বাসে আগুন ধরে যায়। এ কারণে কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত পুরো সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুপুরে তিনটার দিকে ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা সোহাগ মাহমুদ বলেন, আজ বেলা পৌনে তিনটার দিকে বাসটিতে আগুন ধরার খবর পান তারা। সুন্দরবন হোটেলের সামনে থাকা তাদের একটি ইউনিট গিয়ে আগুন নিভিয়ে ফেলে। পরে বাসটিকে ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়।

এদিকে প্রায় একই সময় রাজধানীর কুর্মিটোলায় একটি বিআরটিসির বাসে আগুন লাগে। ওই বাসটিতেও আগুন লাগার কোনও কারণ জানা যায়নি। হতাহতেরও খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

পাঠকের মতামত