আপডেট :

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

ছয় মাসে চাকরি হারিয়েছেন ৪৫০ টিভি সংবাদকর্মী, ছাঁটাই আতঙ্কে অনেকে

ছয় মাসে চাকরি হারিয়েছেন ৪৫০ টিভি সংবাদকর্মী, ছাঁটাই আতঙ্কে অনেকে

বাংলাদেশের বেসরকারি টেলিভিশনের সংবাদকর্মীরা চাকরি হারাচ্ছেন৷ গত ছয় মাসে বিভিন্ন টিভি চ্যানেলের কমপক্ষে ৪৫০ জন চাকরি হারিয়েছেন৷ অভিযোগ কোনো নিয়ম নীতি না মেনেই তাদের ছাঁটাই করা হচ্ছে৷

সম্প্রতি ছাঁটাইয়ের প্রতিবাদে আন্দোলন শুরু করেছেন এসএ টিভির সংবাদকর্মীরা৷ তারা মূল ফটকে তালা লাগিয়ে দিয়েছেন৷ তাদের এই আন্দোলনের সঙ্গে আছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)৷ টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারও (বিজেসি) আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে৷

এসএ টিভির আন্দোলনকারীদের পক্ষে সাংবাদিক মোহসিন কবীর বলেন, ‘‘গত সাত বছরে আমাদের ৫০০ কর্মী থেকে ছাঁটাই করে ২৫০ জনে নামিয়ে আনা হয়৷ এরপর সর্বশেষ আরো ১৮ জনকে ছাঁটাই করায় কর্মীরা বিক্ষুব্ধ হয়ে শনিবার থেকে আন্দোলন শুরু করেন৷ তারা গুলশানের টেলিভিশন কার্যালয়ের একটি গেটে তালা লাগিয়ে দেন৷ দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে৷’’

তিনি বলেন, ‘‘শুধু ছাঁটাই নয়, গত চার মাস ধরে আমাদের বেতন নেই৷ সাত বছর আগে টেলিভিশনটি প্রতিষ্ঠার পর থেকে কোনো ইনক্রিমেন্ট বা পদোন্নতিও দেয়া হয়নি৷ আর সম্প্রতি টেলিভিশন কর্তৃপক্ষ প্রায় সবাইকে ছাঁটাই করে কম বেতনে নতুন লোক নেয়ার প্রস্তুতি নিচ্ছিল৷’’

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য বলেন, ‘‘আমাদের সাথে এর আগে এসএ টিভির সাথে বৈঠক হয়েছে৷ তারা ১৩ দফা দাবি বাস্তবায়নে ত্রিপক্ষীয় চুক্তি করেছেন৷ কিন্তু তা বাস্তবায়ন না করে আবার ছাঁটাই শুরু করেছে৷ কিন্তু আমরা ১৩ দফা আদায় করে ছাড়ব৷ কাউকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা যাবেনা৷’’

এসএ টিভির ঘটনা নিয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা খ ম হারুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘আমি ঢাকার বাইরে আছি৷ তবে ঘটনা শুনেছি৷ কিন্তু পুরো ঘটনা সম্পর্কে ঢাকায় ফিরে আসার আগে বলা সম্ভব নয়৷’’

আবু জাফর সূর্য বলেন, ‘‘ইলেকট্রনিক মিডিয়ার জন্য কোনো সরকারি নীতিমালা নেই৷ নিয়োগ এবং চাকরিচ্যুতিতে কোনো নিয়ম মানা হয় না৷ তাই সেখানে অস্থিরতা বিরাজ করছে৷ আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে গত ৬-৭ মাসে এই সেক্টরের চারশ থেকে সাড়ে চারশ কর্মী চাকরি হারিয়েছেন৷ এই চাকরি হারানোদের মধ্যে সাংবাদিক ছাড়াও বিভিন্ন বিভাগের কর্মী রয়েছেন৷আরো অনেক কর্মী চাকরি হারনোর আতঙ্কে আছেন৷’’

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর ওপর সম্প্রতি একটি জরিপ পরিচালনা করেছে৷ তাতে দেখা গেছে ১৮টি চ্যানেলে নিয়মিত বেতনবৃদ্ধি হয়না৷ ১০টি চ্যানেলে চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে৷ তিন থেকে ছয় মাস বেতন হয় না এরকম চ্যানেলের সংখ্যা সাত থেকে ১০টি৷

বিজেসি এর সদস্য সচিব এবং একাত্তর টিভির হেড অব নিউজ শাকিল আহমেদ বলেন, ‘‘গত এক বছরে আমরা যদি দেখি তাহলে একটি চ্যানেলের পুরো বার্তা বিভাগই বন্ধ করে দেয়া হয়েছে৷ ফলে ওই একটি চ্যানেল থেকেই কমপক্ষে ১২০ জন কর্মী ছাঁটাই করা হয়েছে৷ আরো নয়টি চ্যানেল থেকে জনবল ছাঁটাই করা হয়েছে৷ ফলে ছাঁটায়ের সংখ্যাটি কম নয়৷ আর সব সময়ই ছাঁটাই আতঙ্ক চলছে৷ সংখ্যার চেয়ে যেটা আরো বেশি আতঙ্কের তা হলো যারা অভিজ্ঞ এবং এ কারণে যাদের বেতন বেশি তারা এই ছাঁটাইয়ের কবলে পড়ছেন আগে৷ অর্থাৎ যারা ভালো কাজ করেন তারা সর্বোচ্চ জায়গায় যেতে পারবেন না৷ আমরা বলছি অন্যায়ভাবে কাউকে চাকরিচ্যুত করা যাবে না৷ কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সেটা ভিন্ন বিষয়৷’’

এই সঙ্কটের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘‘অনেকগুলো টেলিভিশনের লাইসেন্স দিয়ে দেয়া হয়েছে৷ কিন্তু শিল্প সুরক্ষার বিষয়টি একেবারেই দেখা হয়নি৷ টেলিভিশনগুলো কিভাবে ইনকাম করবে তার সুনির্দিষ্ট লক্ষ্য নাই৷ এখানে যারা কাজ করবেন তাদের বেতন কাঠামো, মানোন্নয়ন কিভাবে হবে কেনো কিছু ঠিক না করেই টেলিভিশন শুরু করা হয়েছে৷ এখানে আকাশ উম্মুক্ত৷ বিদেশি টেলিভিশন অবাধে দেখা যায়৷ বিজ্ঞাপন বিদেশে চলে যায়৷ সরকার সম্প্রতি কিছু উদ্যোগ নিয়েছে৷ বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধে কঠোর হয়েছে৷ গণমাধ্যমকর্মী আইন করতে চাইছে৷ পে- চ্যানেল করারও উদ্যোগ নিয়েছে৷ যদি এভাবে শিল্প সুরক্ষা নিশ্চিত হয় তাহলে বাংলাদেশে ৩০টি কেন, ৫০টি টেলিভিশনও চলতে পারবে বলে আমি মনে করি৷’’

বাংলাদেশে এখন ৩০টি বেসরকারি টেলিভিশন চালু আছে৷ তথ্য মন্ত্রণালয়ের হিসাব মতে লাইসেন্স দেয়া হয়েছে ৪৪টি চ্যানেলকে৷ আরো কয়েকটি চ্যানেল লাইসেন্স পাওয়ার অপেক্ষায় আছে৷

ডিইউজের সভাপতি জানান, ‘‘শুধু বেসরকারি টেলিভিশন নয়, অনলাইন নিউজ পোর্টালের কোনো নীতিমালা নেই৷ সেখানে নানা রকম সমস্যা তৈরি হচ্ছে৷ বেশ কিছু সংবাদপত্রেও ছাঁটাই হয়েছে৷ এর বিরুদ্ধে আমরা আন্দোলনে আছি৷’’

শেয়ার করুন

পাঠকের মতামত