আপডেট :

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে টানা দুই দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও একানে
গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (১৩ ডিসেম্বর) ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস।

এতে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ছে। প্রতিদিন ২০-২৫টি শিশু ও বৃদ্ধ নানা রোগ নিয়ে হাসপাতালে আসছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানায়, শীতের তীব্রতা বাড়ছে। বিশেষ করে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা পাহাড় ও চা বাগান বেষ্টিত এলাকা। ভোরে ঘন কুয়াশার চাদরে মোড়া থাকছে জেলার প্রত্যন্ত এলাকা। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে প্রতিরাতেই মৃদু বাতাস বইছে। এতে বিপাকে পড়ছেন খেটে খাওয়া মানুষ।

শনিবার বিকেলে শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সহকারী জাহিদুল ইসলাম মাসুম জানান, সকাল ৯ টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সে অনুযায়ী ৩ দিন ধরে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

শ্রীমঙ্গল হাইল-হাওরের বড় গাঙিনা সম্পদ ব্যবস্হাপনা সংগঠনের সাধারণ সম্পাদক মিন্নত আলী জানান, শীত পড়ার সাথে সাথে মৎস্য অভয়াশ্রম ও পাখির অভয়ারণ্য বাইক্কা বিলে অতিথি পাখি আসতে শুরু করেছে। ফলে বাইক্কা বিলে এখন দর্শনার্থীদের আগমন শুরু হয়েছে। শুক্রবার, শনিবারসহ ছুটির দিনগুলোতে পর্যটক, দর্শনার্থীদের সংখ্যা বেশি থাকে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.আশেকুল হক বলেন, শীতার্ত, দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুছ বলেন, দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে। গেলো দু’দিনও একই অবস্থা ছিলো।

শেয়ার করুন

পাঠকের মতামত