আপডেট :

        বিমানে ওঠার সময় আলাস্কা এয়ারলাইনসের যাত্রীদের আটক করল আইসিই, বিলম্বিত ফ্লাইট

        ট্রাম্প প্রশাসনের নতুন নিয়মে ক্যালিফোর্নিয়ায় বাড়ি হারানোর ঝুঁকিতে হাজারো অভিবাসী পরিবার

        এল নিনো ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, বাড়ি কিনে ভাড়া দেওয়ার প্রস্তাব

        ইরান ও হুথিদের আ ক্র ম ণ মোকাবিলায় ইউক্রেন-দক্ষিণ কোরিয়ার দিকে ঝুঁকছে সৌদি আরব

        অ্যাকাউন্ট ফেরত চেয়ে মেটার কার্যালয়ে বিক্ষোভ, আরও আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেসের

        রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে জাতিসংঘ, ওআইসি ও আসিয়ানের সঙ্গে কাজ করবে মালয়েশিয়া

        স্ত্রীর চোখ এড়াতে অফিসের ফোনে নারীদের সঙ্গে আপত্তিকর বার্তা, চাকরি গেল ডেপুটির

        দুই বছরের শিশুর হাতে গু লিবিদ্ধ পাঁচ বছরের বালক, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

        রাতে ফোন পাশে না রাখলে কী হবে, ঘুমের অভ্যাস বদলানোর পরামর্শ বিশেষজ্ঞদের

        শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি সোনার পেস্ট উদ্ধার, তিনজনের রিমান্ড

        ব্রেন ক্যানসারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, জানালেন রোজিনা

        ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, উদ্ধার ২৪টি মরদেহের ব্যাগ

        আওয়ামী লীগ ঠেকানোর নামে জাতীয় ঐক্য নয়, সরকারের কাছে স্পষ্ট অঙ্গীকার চায় এনসিপি

        ছয় লাখ টাকায় ইউরোপে পাঠানোর কথা, পাসপোর্ট নিয়ে দিতেন জাল ভিসা

        ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধে গাইডলাইন জারির নির্দেশ হাইকোর্টের

        যুক্তরাষ্ট্রের পানি সরবরাহ ব্যবস্থায় হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ছে, সতর্ক করল এফবিআই

        সাবেক প্রেমিকাকে অপহরণ ও মা র ধরের অভিযোগে লস এঞ্জেলেসে গ্রেপ্তার ২৯ বছর বয়সী যুবক

        লস এঞ্জেলেস কাউন্টিতে মা দ কবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮, জব্দ ৬৬০ পাউন্ডের বেশি মেথ

        বেকার ভাতার নামে ২১ লাখ ডলার আত্মসাৎ, দোষ স্বীকার ক্যালিফোর্নিয়ার দুই বাসিন্দার

        আগামী মাসে লস এঞ্জেলেসে আসছেন ট্রাম্প, রিগ্যান লাইব্রেরিতে দেবেন গুরুত্বপূর্ণ ভাষণ

বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান জড়িত: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান জড়িত: প্রধানমন্ত্রী

দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে দেশবাসীর সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। সেই রক্ত ও স্বাধীনতার জন্য এত আত্মত্যাগ কখনো বৃথা যায়নি, যেতে পারে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আজ যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারাবাহিকতা নিয়েই সবাইকে এগিয়ে যেতে হবে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ভবিষ্যতে আর কেউ যেন মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সে দায়িত্ব দেশের জনগণকেই নিতে হবে। তরুণসমাজ ও প্রজন্মের পর প্রজন্মকে সচেতন থাকতে হবে, যেন অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে দেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে- সেভাবেই এগিয়ে যায়। বাংলাদেশ যেন তার মর্যাদা নিয়ে চলতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার জন্য বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে আবারও দায়ী করে তিনি বলেছেন, পঁচাত্তরের ১৫ আগষ্টের খুন ও ষড়যন্ত্রের সঙ্গে জিয়াউর রহমান জড়িত। তিনি যদি জড়িত না-ই থাকবেন, তাহলে খুনি খন্দকার মোস্তাক তাকেই কেন সেনাপ্রধান বানিয়েছিলেন?

শনিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি বলেন, পঁচাত্তরের পর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃত করে এদেশকে আবারও পাকিস্তানি ধারায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু সত্যকে কেউ কখনো চাপা দিতে পারে না, পারবেও না। আজ সেটা প্রমাণ হয়েছে সারাবিশ্ব ও বাংলাদেশের মানুষের কাছে। আজকের প্রজন্ম সঠিক ইতিহাস জানার সুযোগ পেয়েছে। ইনশাল্লাহ ভবিষ্যতেও কেউ এটা মুছে ফেলতে পারবে না।

বক্তব্যের শুরুতে মুক্তিযুদ্ধের বিজয়ের প্রাক্কালে বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার এদেশের বরেণ্য বুদ্ধিজীবীদের স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী দিনের পর দিনের এদেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতন করেছে। 'মানুষ নয়, মাটি চাই'- এই নীতি নিয়ে তারা এদেশের মানুষের ওপর গণহত্যা চালিয়েছে। কিন্তু যখন তারা বুঝতে পারে, আর জিততে পারবে না- তখনই বাংলাদেশ যেন আর ভবিষ্যতে দাঁড়াতে না পারে, সেজন্যই এদেশের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী ও সাংবাদিকসহ বুদ্ধিজীবীদের বেছে বেছে নৃশংসভাবে হত্যা করে। তারা শেষ আঘাতটা এখানেই দিয়েছিল।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আরও বক্তব্য রাখেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ, আওযামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

শেয়ার করুন

পাঠকের মতামত