আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

বিতর্কিত কাউকে আ’লীগের মনোনয়ন দেয়া হবে না: ওবায়দুল কাদের

বিতর্কিত কাউকে আ’লীগের মনোনয়ন দেয়া হবে না: ওবায়দুল কাদের

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিতর্কিত কাউকে দলীয় মনোনয়ন দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, যারা বিতর্কিত আমরা এমন কাউকে মনোনয়ন দেব না। বিতর্কের ঊর্ধ্বে যারা আছে, যাদের কোনো অপকর্মের রেকর্ড নেই, তাদের আমরা চয়েস করব। একসেপ্টেবল অ্যান্ড পপুলার ক্যান্ডিডেট, অর্থাৎ জনগণের কাছে জনপ্রিয় ও গ্রহণযোগ্য- এই ধরনের প্রার্থী মনোনয়ন দেয়ার জন্য আমাদের বোর্ড বসবে। সর্বাত্মকভাবে আমাদের নেত্রীরও ইচ্ছা ক্লিন ইমেজের প্রার্থীকে মনোনয়ন দেয়া।

শুক্রবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শনিবার সন্ধ্যা ৬টায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা হবে। সেখানে দুই সিটির মেয়র ও ১৭২ জন কাউন্সিলর পদে মনোনয়ন চূড়ান্ত করা হবে।

তিনি আরও বলেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হারলেও তেমন কোনো ক্ষতি হবে না। এটা তো জাতীয় নির্বাচন নয় যে নির্দিষ্ট সংখ্যক আসন না পেলে সরকার গঠন করা যাবে না। স্থানীয় সরকার নির্বাচনে হার-জিত হতেই পারে।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তৃণমূলকে বাদ দিয়ে আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগের তৃণমূলের আন্দোলন সংগ্রামের কারণে তৎকালীন ওয়ান-ইলেভেনের সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। তাছাড়া আওয়ামী লীগ তৃণমূলকে সব সময় গুরুত্ব দিয়ে থাকে। কারণ তৃণমূল আওয়ামী লীগের বড় শক্তি।

তিনি বলেন, তৃণমূলের যারা কমিটিতে এসেছেন তারাও এক সময় ছাত্র রাজনীতি করেছেন। নবীন-প্রবীণের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। বাকি ৭ জনের নাম শিগগিরই ঘোষণা করা হবে। নতুন কমিটি হওয়ার পর ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। চাপ না থাকলেও এটা বড় একটা চ্যালেঞ্জ।

আওয়ামী লীগের নতুন কমিটিতে নারী-পুরুষ মিলিয়ে মোট ১৫ জন নতুন মুখ স্থান পেয়েছে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, নতুন সদস্যরা শনিবার সকাল ৯টায় দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ধানমণ্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন।

এছাড়া ৩ জানুয়ারি টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মিলাদ মাহফিল হবে। সেখানেই শেখ হাসিনার সভাপতিত্বে নতুন কমিটির প্রথম বৈঠক হবে বলে জানান ওবায়দুল কাদের।

অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে নয়জন এবং কাউন্সিলর পদে ৪৭৩ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দক্ষিণে মেয়র পদে সাতজন এবং কাউন্সিলর পদে ৩৩৬ জন মনোনয়ন ফরম নিয়েছেন। শুক্রবার উত্তরের কাউন্সিলর পদে ৭০ জন এবং দক্ষিণে ৭২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এ সময় আওয়ামী লীগের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত