আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

বাফলা চ্যারিটির উদ্যোগে কুড়িগ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বাফলা চ্যারিটির উদ্যোগে কুড়িগ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দে‌শের প্রচন্ড শীতে শীতার্ত মানুষের পা‌শে দাঁড়া‌নোর উ‌দ্যোগ নি‌য়ে‌ছে বাংলা‌দেশ ইউ‌নি‌টি ফেডা‌রেশন অব লস এ‌ঞ্জে‌লেস-বাফলা (বাফলা চ্যা‌রি‌টি)। দেশে-বিদেশে নানা সমাজ উন্নয়নমূলক কার্যক্র‌মের ধারাবা‌হিকতায় এই প্রকল্প গ্রহণ করা হয়।

বাফলা চ্যা‌রি‌টির উদ্যোগে বাংলাদেশের কুড়িগ্রামে ধরলা নদীর পাড়ের ৩শ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।

গত ৩০শে ডিসেম্বর ২০১৯ (সোমবার) সকালে শহরের পুরাতন ফেরীঘাট এলাকায় এসব কম্বল বিতরন করা হয়। লস এঞ্জেলেসে বসবাসকারী বাংলাদেশীদের ফেডারেশন বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস ‘বাফলা’ এর আর্থিক সহায়তায় এসব কম্বল বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সিটি কলেজের অধ্যক্ষ হাবিবুল ইসলাম হাবিব, মোঃ সফিকুল হক স্বত্বাধিকার হক ফেয়ার কুড়িগ্রাম, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি ওয়াহিদুজ্জামান তুহিন, সাংবাদিক ইউসুফ আলমগীরসহ আরও অনেকে।


এসব কম্বল পাওয়া মানুষেরা তাদের আবেগের কথা জানান, তারা জানান মারাত্বক শীত কষ্টে থাকা মানুষগুলোর পাশে সুদুর বিদেশে থেকেও যারা সাহায্যের হাত বাড়িয়েছেন। ভবিষ্যতে যেন তাদের এ ধরনের সহায়তা অব্যাহত থাকে।

উল্লেখ্য, বাফলার এক্সিকিউটিভ মেম্বার (ইসি) ও ওরেঞ্জ কাউন্টির গৃষ্মবরণ উৎসবের প্রধান পৃষ্ঠপোষক মোঃ রফিকুল হক (রাজু) এই কুড়িগ্রাম প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে ছিলেন।

মানুষ মানুষের জন্য। প্রকৃত অর্থে আর্ত মানবতার সেবা করাই জীবনের সার্থকতা। সেই সত্যকে ধারণ করে মানবতা ও সমাজসেবার ব্রতী নিয়ে উত্তর আমেরিকার মেগাসিটি লস এঞ্জেলেসের সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি ও রাজনৈতিক বিভিন্ন সংগঠন নিয়ে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা)। ২০০৬ সালে যাত্রা করা সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-বিদেশে নানা সমাজসেবা ও উন্নয়নমূলক কাজ করে বেশ প্রসংশা কুঁড়িয়েছে।


মূল সংগঠনসহ ‘বাফলা চ্যারিটি’ নামে পৃথক কমিটি করে দেশ-বিদেশে চ্যারিটির কাজ করছে সংগঠনটি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, এলএ মিশনে হোমলেসদের মধ্যে খাবার বিতরণ, শীতবস্ত্র বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, কবরস্থান ক্রয়, ফ্রী ফ্লু শট, দেশে শীতবস্ত্র বিতরণ, আর্সেনিকমুক্ত নলকূপ, শিক্ষাবৃত্তি, মুক্তিযুদ্ধাদের কর্মসংস্থান ও পূর্ণবাসন, বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশে প্রাকৃতিক দুর্যোগের সময়ও সহযোগিতার হাত বাড়ায় বাফলা।

বাফলা চ্যারিটি একটি ট্যাক্স ফ্রি 501(c)(3) স্ট্যাটাসের চ্যরিটি সংগঠন। এর যাবতীয় অর্থ দুস্থ মানুষের কল্যাণে ব্যয় করা হয়। বিভিন্ন সময় দেশে এবং লস এঞ্জেলেসে জনকল্যাণমূলক কাজ করে ইতোমধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে বাফলা।

আপনি চাইলে বাফলা চ্যারিটি কাজে সাহায্য করতে পারেন। আপনার মুক্ত হস্তে দান বাফলা অফিসে পাঠাতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে ডোনেশন করতে পারেন। ‌

বাফলার অফিসের ঠিকানা: 1133 S. Vermont Ave, Suite 20, Los Angeles, CA 90006

বাফলা অনলাইন ডোনেশন লিংক: http://bufla.com/Donate.html

যে কোনো তথ্যের জন্য যোগাযোগ:
জশিম আশরাফি
কো-অর্ডিনেটর
বাফলা চ্যারিটি কমিটি
ফোন:-
+1-818-987-7454

শিপার চৌধুরী
প্রেসিডেন্ট, বাফলা
+1-805-551-0391

আব্দুস সামাদ
পাবলিক রিলেশন্স সেক্রেটারি, বাফলা
+1-310-619-3532

শেয়ার করুন

পাঠকের মতামত