আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে পুকুরচুরি: ২৫ লাখ টাকার পাম্প ৩ কোটি টাকায় ক্রয়

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে পুকুরচুরি: ২৫ লাখ টাকার পাম্প ৩ কোটি টাকায় ক্রয়

পঁচিশ লাখ টাকা মূল্যের দুটি বৈদ্যুতিক মোটরপাম্প প্রায় ১২ গুণ বেশি মূল্যে অর্থাৎ তিন কোটি টাকায় কেনার অভিযোগে ৬ জনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ২০১৬ সালে চট্টগ্রামের পটিয়ার শিকলবাহায় অবস্থিত ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য এ দুটি পাম্প কেনা হয়। পাম্প কেনা নিয়ে দুর্নীতির অভিযোগে মঙ্গলবার বিকালে চট্টগ্রাম দুদক কার্যালয়-২ এ ঠিকাদারসহ ৬ জনকে আসামি করে মামলা হয়। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে মামলাটি করেছেন।

আসামিদের বিরুদ্ধে বৈদ্যুতিক মোটরপাম্প ক্রয়ের নামে সরকারের ২ কোটি ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

৬ আসামি হলেন- ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পাওয়ারটেক ইন্টারন্যাশনালের প্রোপ্রাইটর আবদুল আলীম, শিকলবাহা ১৫০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী ভুবন বিজয় দত্ত, উপব্যবস্থাপক মো. মিজানুর রহমান, রাজশাহী সার্ভিসেস নেসকো লিমিটেড প্রধান প্রকৌশলী (উৎপাদন) এএইচএম কামাল, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবু ইউসুফ ও নকশা ও পরিদর্শন পরিদফতর-১ এর পরিচালক তোফাজ্জেল হোসেন।

দুদক সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৭ জুন উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ‘জিটি মেইন লুব অয়েল পাম্প, ইমার্জেন্সি লুব অয়েল পাম্প’ ক্রয়ের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে বাংলাদেশ বিদু্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ক্রয় দফতর।

কিন্তু দরপত্র মূল্যায়ন কমিটি এমনভাবে শর্ত আরোপ করে দেয়, যাতে পাওয়ারটেক ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো ঠিকাদার এ কাজে অংশ নিতে না পারে। এ বিষয়ে গত বছর দুদকে অভিযোগ জমা পড়ে। এরপরই অনুসন্ধানে নামেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ।

দুদক সূত্র জানায়, ‘জিটি মেইন লুব অয়েল পাম্প উইথ এসি, ইমার্জেন্সি লুব অয়েল পাম্প উইথ ডিসি মোটর’ ক্রয়ের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান পাওয়ার টেকের সঙ্গে চুক্তি সম্পন্ন করে পিডিবি। পাম্প দুটির মূল্য ধরা হয় ৩ লাখ ৬৫ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন কোটি টাকা। চুক্তি অনুযায়ী এ প্রকল্পের মোটরপাম্পসহ যন্ত্রাংশের ঠিকাদার জার্মানের সিমেন্স থেকে সরবরাহ করেছে।

কিন্তু দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে সরবরাহকারী ঠিকাদার প্রতিষ্ঠানটি ২০১৮ ও ২০১৯ সালে রাজধানী ঢাকার শ্যামলী শাখার ইসলামী ব্যাংকে এলসির মাধ্যমে ভারতে টাকা পাঠায় ৩০ হাজার ১৭ মার্কিন ডলার, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ২৫ লাখ টাকা। জার্মানির সিমেন্স থেকে পাম্পগুলো সরবরাহ করার কথা থাকলেও তা করা হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে।

শেয়ার করুন

পাঠকের মতামত