আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

হুতিদের কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র!

হুতিদের কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র!


ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ এক কূটনীতিকের বরাতে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর আল বুসাইদি এমন ইঙ্গিত দিয়েছেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

সম্প্রতি মসকটে মার্কিন কূটনীতিক ডেভিড শ্যাঙ্কারের সফরকালে এ বিষয়ে আলোচনা হয় বলে জানান ওমানের পররাষ্ট্রমন্ত্রী।  

তিনি বলেন, হুতিদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করার সম্ভাবনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ কূটনীতিক। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই বিষয়টি তোলা হয়েছে।

সৈয়দ বদর আল বুসাইদি বলেন, আমার প্রশ্ন হচ্ছে (যুক্তরাষ্ট্রের) ওই সিদ্ধান্ত কি ইয়েমেনের সংঘাতের সমাধান করতে যাচ্ছে? নাকি ওই গোষ্ঠীটিসহ সবাইকে আলোচনায় আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে জাতিসংঘের দূত যেভাবে চেষ্টা করছেন তাকে সত্যিকার সমর্থন দেয়াই বেশি ভালো হবে।

তিনি বলেন, সংঘাতের প্রধান এক খেলোয়াড়কে তালিকাবদ্ধ বা অবরুদ্ধ করার মাধ্যমে এবং তাদের আলোচনার টেবিলে না এনে কোনো সমাধান পাওয়া যাবে বলে আমি মনে করি না।

২০১৪ সাল থেকে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন।

এ পর্যন্ত সরকার সমর্থিত বাহিনীর সঙ্গে হুতিদের সংঘর্ষে বেসামরিক লোকজনসহ এ পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

২০১৫ সাল থেকে হুতি বিদ্রোহীদের হটাতে ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে যোগ দেয় সৌদি জোট।

এ কারণে প্রায়ই সৌদি আরবে হামলা করে প্রতিশোধ নেন হুতি বিদ্রোহীরা। 

শেয়ার করুন

পাঠকের মতামত