আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

আগামী সপ্তাহে শৈত্যপ্রবাহের শংকা

আগামী সপ্তাহে শৈত্যপ্রবাহের শংকা



দেশে আগামী সপ্তাহে একটি থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশংকা রয়েছে।

শুক্রবার আবহাওয়া অধিদফতর সূত্র এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, চলতি মাসের দ্বিতীয়ার্ধে একটি থেকে দুটি, মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। প্রথমদিকে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হবে। পরে দেশজুড়ে শৈত্যপ্রবাহ শুরু হবে। শৈত্যপ্রবাহ বয়ে গেলেই তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে।

এদিকে শুক্রবার সন্ধ্যা ৭টায় আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়,  পরবর্তী ৬ ঘণ্টা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায়আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। উত্তর-পশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় ০৫-১০ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে।  আবহাওয়া  শুষ্ক থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৯.৮ ০ সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে (১৪.৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘দিনের বেলায় সূর্যের আলো না দেখা যাওয়ায় শীত অনুভূত হচ্ছে। এ ধরনের কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আরো দু-একদিন থাকতে পারে। দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতও হতে পারে।’

আবহাওয়াবিদ কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সাধারণত জানুয়ারিতে বেশি শীত পড়ে, তাই ওই সময় থেকে দিন যত গড়াতে থাকবে তাপমাত্রা তত কমতে থাকবে।’

শেয়ার করুন

পাঠকের মতামত