আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নাস্তিক লতিফ সিদ্দিকীর পদত্যাগের ঘোষণা

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নাস্তিক লতিফ সিদ্দিকীর পদত্যাগের ঘোষণা

 হজ ও তাবলিগ জামাত নিয়ে বিতর্কিত মন্তব্য করে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা আবদুল লতিফ সিদ্দিকী সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন।
 
সংসদ সদস্য পদ বাতিলের প্রশ্নে ইসির শুনানিতে আজ রবিবার ১১টার সময় তিনি সেখানে যান। শুনানির শুরুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষ থেকে বক্তব্য রাখার আহ্বান জানান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন। তবে লতিফ সিদ্দিকী ইচ্ছা প্রকাশ করলে তাকে আগে বলতে দেয়া হয়। তিনি বলেন, সংসদ সদস্য পদে থাকার ব্যাপারে আর আইনি লড়াই চালাবো না। স্পিকারের কাছেই পদত্যাগ করবো। এ নিয়ে শুনানির প্রয়োজন নেই।
 
লতিফ সিদ্দিকীর এই বক্তব্যের পর ১৫ মিনিটের মধ্যেই শুনানি শেষ করে দেয়া হয়। এদিকে আগামী দুই সপ্তাহের মধ্যে রায় ঘোষণা করবে ইসি। এর মধ্যে লতিফ সিদ্দিকী পদত্যাগ করলে আর শুনানির প্রয়োজন হবে না।
 
লতিফ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, এমপি পদ নিয়ে তার কোনো লোভ নাই। দলীয় প্রধান যেহেতু চান না সেহেতু আমি এমপি পদে থাকতে চাচ্ছি না।
 
শুনানির আগে আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপের নেতৃত্বে তিন সদস্য ইসিতে আসেন।
 
আজ রবিবার সকালে স্থগিত আবেদন খারিজ করে দেয় প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ।
 
শুনানিতে লতিফ সিদ্দিকীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

শেয়ার করুন

পাঠকের মতামত