আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বিশেষ মহলের ষড়যন্ত্রে হাসিনা-খালেদার দূরত্ব বাড়ছে: রিপন

বিশেষ মহলের ষড়যন্ত্রে হাসিনা-খালেদার দূরত্ব বাড়ছে: রিপন

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনার মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে। কিন্তু এই বিশেষ মহলের ষড়যন্ত্র রুখে দিয়ে আওয়ামী লীগ ও বিএনপিকে বাঁচিয়ে রাখতে হবে এবং গণতন্ত্র রক্ষা করতে হবে।
রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিপন বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা দু:খজনক। যেহেতু বিষয়টি বিচারাধীন। তাই তার এই বক্তব্য বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করবে।
উল্লেখ্য, গত ২১ আগস্ট শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, খালেদা জিয়া ও তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত, এতে কোন সন্দেহ নেই।
এ প্রসঙ্গে বিএনপির এ মুখপাত্র বলেন, এ ধরনের পর্যবেক্ষণ দুঃখজনক ও উদ্বেগজনক।
তিনি আরো বলেন, ২১ আগস্টের ঘটনা নেক্কারজনক, বেদনাজনক ও বর্বোরচিত ঘটনা। বিএনপি ক্ষমতায় থাকাকালিন এই মামলার বিচার শুরু হয়েছে। তদন্ত চলমান ছিল। এখনও আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।
আওয়ামী লীগের নেতকর্মীদের উদ্দেশ করে রিপন বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্ট নিয়ে আমরা একে অপরের ওপর পাল্টা অভিযোগ করার ফলে এই ঘটনার সঙ্গে যারা রয়েছে তারা পার পেয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, যুব বিয়ষক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।


শেয়ার করুন

পাঠকের মতামত