আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

জিএসপি পাবে বাংলাদেশঃ তোফায়েল ও বার্নিকাট

জিএসপি পাবে বাংলাদেশঃ তোফায়েল ও বার্নিকাট

তোফায়েল ও বার্নিকাটঃ ফাইল ছবি

অনেক দিন থেকে নানা রকম কথা ছড়া ছুড়ি চলছে জিএসপি নিয়ে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশ
অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) পাবে বলে
বহুবারই আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী
তোফায়েল আহমেদ। গতকাল মঙ্গলবার আবারও
এমন আশার কথা জানালেন তিনি। তবে এবার তাঁর
মতো করে একই আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায়
নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
সচিবালয়ে গতকাল মঙ্গলবার বার্নিকাটের
নেতৃত্বাধীন চার সদস্যের এক প্রতিনিধি দলের
সঙ্গে অনুষ্ঠিত প্রাক্-টিকফা বৈঠকের পর তাঁরা
সাংবাদিকদের কাছে এ আশাবাদের কথা জানান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ
সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) সই হয় ২০১৩
সালের ২৫ নভেম্বর। চুক্তি সইয়ের পর একটি
ফোরাম গঠন করা হয়। কথা ছিল ফোরাম বছরে
অন্তত একটি বৈঠক করবে। কিন্তু সেটি আর হয়নি।
২০১৪ সালের ২৮ এপ্রিল ফোরামের প্রথম বৈঠক
অনুষ্ঠিত হয় ঢাকায়। দ্বিতীয় বৈঠক বসছে তার দেড়
বছর পর ওয়াশিংটনে আগামী ২৩ নভেম্বর।
বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুনের
নেতৃত্বে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক,
শ্রমসচিব মিকাইল শিপারসহ পাঁচ সদস্যের একটি দল
যোগ দেবে এতে।
ওয়াশিংটনের টিকফা বৈঠকের পর দেশটির কাছ
থেকে স্থগিত জিএসপি পাওয়া যাবে বলে আশা
প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন,
‘আমাদের আজকের প্রাক্-টিকফা বৈঠক সফল। তবে
আসন্ন টিকফার বৈঠকের সাফল্যের ওপরই নির্ভর
করছে জিএসপি ফিরে পাওয়া যাবে কি না।’
২০১৩ সালের এপ্রিলে রানা প্লাজা ধসের পর ওই
বছরের জুনে বাংলাদেশের জন্য জিএসপি স্থগিত
করে দেয় যুক্তরাষ্ট্র। এরপর ১৬ দফা শর্তসংবলিত
একটি কর্মপরিকল্পনা দেওয়া হয় বাংলাদেশকে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সব শর্তই পূরণ হয়েছে।
আশা করছি, টিকফা বৈঠকের পর আমরা জিএসপি ফিরে
পাব।’
রাষ্ট্রদূত বার্নিকাট বলেন, ‘আমিও আশাবাদী—
বাংলাদেশ জিএসপি ফিরে পেতে সমর্থ হবে।’
জিএসপি না থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে
আগেরবারের তুলনায় গত অর্থবছরে ১৭ শতাংশ
রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে বলে তথ্য দেন
তোফায়েল আহমেদ। তিনি বলেন, জিএসপি পাওয়া
গেলে বাংলাদেশ যে খুব বেশি লাভবান হবে, তা
নয়। কিন্তু এর সঙ্গে সুনাম ও মর্যাদা জড়িত।
সম্প্রতি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বাণিজ্য-
সংক্রান্ত মেধাস্বত্ব অধিকারের বিধিবিধান পালন
থেকে ১৭ বছর ছাড় পাওয়ায় যুক্তরাষ্ট্রের
সহযোগিতাকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন
তোফায়েল। তিনি বলেন, আগামী মাসে কেনিয়ার
নাইরোবিতে অনুষ্ঠেয় ডব্লিউটিওর
মন্ত্রীপর্যায়ের সম্মেলনে উৎসবিধি শিথিল ও
সেবা খাতের বাজার পাওয়ার ব্যাপারেও যুক্তরাষ্ট্রের
সহযোগিতা চায় বাংলাদেশ।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২টি দেশ ট্রান্স
প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) চুক্তি করেছে
উল্লেখ করে মন্ত্রী তোফায়েল আহমেদ
বলেন, ‘এটা নিয়েও আলোচনা হয়েছে। যদিও
আমরা টিপিপির বাইরে এখনো, তবে টিপিপির মধ্যে
আসতে চাই।’ সদস্য হতে না পারলেও টিপিপির প্রায়
সব সদস্যের কাছ থেকেই বাংলাদেশ শুল্কমুক্ত
পণ্য রপ্তানির সুবিধা পায় বলে জানান তিনি।
গত ২০১৪-২০১৫ অর্থবছরে বাংলাদেশ ৫৭৮ কোটি
৩৪ লাখ ৩০ হাজার মার্কিন ডলার মূল্যের পণ্য
যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে। একই সময়ে
দেশটি থেকে আমদানি হয়েছে ৭৬ কোটি ১১
লাখ ডলার মূল্যের পণ্য।
মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, ‘যুক্তরাষ্ট্র-
বাংলাদেশ পরস্পরের বন্ধু। বাংলাদেশের সঙ্গে
আমরা বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও
জোরদার করতে চাই। মনে রাখবেন, গতবার
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ১৭ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি
হয়েছে।’
রাজনৈতিক কারণে জিএসপি আটকে রাখা হয়েছে
বলে বলা হয়—এ বিষয়ে কোনো মন্তব্য
করবেন কি না জানতে চাইলে বার্নিকাট বলেন,
‘অবশ্যই মন্তব্য করব। আসলে জিএসপির জন্য কিছু
প্রক্রিয়া আছে। ওয়াশিংটন শ্রমিকদের নিরাপত্তা ও
অধিকারের বিষয়কে সব সময়ই গুরুত্ব দেয়।
বাস্তবে এখানে কোনো রাজনীতি নেই।’
নিরাপত্তা বিষয়ে বার্নিকাট বলেন, ‘এ বিষয়ে আমরা দুই
দেশ ঘনিষ্ঠ অংশীদার। মানুষের নিরাপত্তা
জোরদারে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং
ভবিষ্যতেও করে যেতে চাই।’

শেয়ার করুন

পাঠকের মতামত