আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

চলতি বছরেই বিমান বহরে যুক্ত হবে দুটি উড়োজাহাজ

চলতি বছরেই বিমান বহরে যুক্ত হবে দুটি উড়োজাহাজ

বাংলাদেশ বিমানের যাত্রী পরিবহন সক্ষমতা ও
সেবার মান বাড়াতে বিমান বহরে
প্রজন্মের উড়োজাহাজ সংযোজন
পরিকল্পনা হিসেবে এরইমধ্যে বোয়িং
কোম্পানির কাছ থেকে চারটি ৭৭৭-৩০০
ই আর উড়োজাহাজ কেনা হয়েছে। এছাড়া
নভেম্বর-ডিসেম্বরে দুটি ৭৩৭-৮০০
উড়োজাহাজ এবং ২০১৯-২০ সালে চারটি
৭৮৭-৮ উড়োজাহাজ সংগৃহীত হবে। এ
দিকে নতুন প্রজন্মের উড়োজাহাজ
হিসেবে দুটি ৭৭৭-২০০ ইআর, দুটি ৭৩৭-৮০০
এবং দুটি ড্যাশ ৮ কিউ ৪০০ উড়োজাহাজ
দীর্ঘ মেয়াদী ভিত্তিতে বিমান বহরে
সংযোজিত হয়েছে।
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে
মো. সোহরাব উদ্দিনের টেবিলে
উত্থাপিত প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী
এসব তথ্য দেন।
তাহজীব আলমের অপর এক প্রশ্নের জবাবে
মন্ত্রী বলেন, ২০১৪-১৫ অর্থ বছরে নয়
মাসে বিমানের লাভের পরিমাণ ২৭৮
কোটি টাকা।
এনামুল হকের অপর এক প্রশ্নের জবাবে
তিনি বলেন, বিমান বহরে আধুনিকরনের
অংশ হিসেবে বোয়িং কোম্পানির
সঙ্গে সম্পাদিত চুক্তির আওতায় চারটি
নতুন বোয়িং ৭৭৭-৩০০ ই আর উড়োজাহাজ
সংগ্রহ করা হয়েছে। এরফলে জ্বালানী,
উড়োজাহাজ মেরামত ও রক্ষণাবেক্ষণ
খাতের ব্যয় হ্রাস পেয়েছে। বিমানের
অতি পুরাতন এফ-২৮ ও ডিসি ১০-৩০
উড়োজাহাজ ফেইজ-আউট করা হয়েছে।
পুরাতন দুটি এয়ারবাস এ ৩১০-৩০০
উড়োজাহাজ ২০১৬ সালে ফেইজ আউট
করার পরিকল্পনা রয়েছে। বিমানের রুট
পুনর্বিন্যাসসহ কতিপয় আন্তর্জাতিক
গন্তব্য তথা কুয়ালালামপুর, কলকাতা,
ব্যাংকক, ইয়াঙ্গুন, জেদ্দা, দাম্মাম,
কুয়েত ও লন্ডনে সাপ্তাহিক
ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করা হয়েছে।
এছাড়া বাণিজ্যিক সম্ভাব্যতা
সাপেক্ষে শিগগিরই নতুন গন্তব্য যথা
গোয়াংজু, কলম্বো, মালে, টোকিওতে
বিমান সার্ভিস চালু করার পরিকল্পনা
রয়েছে।
পর্যটন সম্পর্কিত কামাল আহমেদ
মজুমদারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী
বলেন, অপার নৈসর্গিক সৌন্দর্য ও
ঐতিহাসিক নিদর্শন সমৃদ্ধ বাংলাদেশ
আন্তর্জাতিক মানের প্রচুর পর্যটন আকর্ষণ
রয়েছে। কক্সবাজার, কুয়াকাটা, সিলেট,
পার্বত্য অঞ্চলসহ দেশের বিভিন্ন পর্যটন
আকর্ষণীয় স্থানে হোটেল, মোটেল ও
রেস্তোরা নির্মাণ ও পর্যটকদের মানসম্মত
আবাসন সুবিধা প্রদান ও খাবার পরিবেশন
কার্যক্রম পরিচালনা করে আসছে।
পর্যটকদের সুবিধা দেয়ার জন্য চট্টগ্রামের
পারকি ও পতেঙ্গায় পর্যটন সুবিধাদি
প্রবর্তন, খুলনার মুজগুন্নিতে
অ্যাপ্লিকেশন হোটেলসহ পাঁচ তারকা
মানের হোটেল নির্মাণ, মংলায় তিন
তারকা হোটেল নির্মাণ, কুয়াকাটায়
ওয়াচ টাওয়ার, পটুয়াখালীর সোনারচরে
বিশেষ পর্যটন অঞ্চল গঠন, কুয়াকাটা,
তালতলী ও পাথরঘাটাকে নিয়ে বিশেষ
পর্যটন অঞ্চল গঠন, নারায়ণগঞ্জ,
মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, অথবা
গাজিপুরে ফোক ভিলেজ প্রতিষ্ঠা,
ভোলার মনপুরা ও চর কুকরী-মুকরী,
টাঙ্গুয়ান হাওড়, সাতক্ষীরার মুন্সিগঞ্জ,
বুড়িমারী স্থলবন্দর, পঞ্চগড়, বরিশাল,
নেত্রকোনার বিরিসিরি,
চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা জেলার
তালতলীতে পর্যটন সুবিধাদি প্রবর্তনের
লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ
গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত