আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে আরও ৫২৪ ভোটকেন্দ্র চালু, আগাম ভোটগ্রহণ অব্যাহত

        ক্যালিফোর্নিয়ার গভর্নর দৌড়ে এগিয়ে তিন প্রার্থী, শীর্ষে বেসেরা

        শিল্পীদের সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ ট্রাম্প, নিজেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার ইঙ্গিত

        ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসচালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা

        সমুদ্রতলের ড্রোন প্রযুক্তি তৈরি করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

        ট্রাম্পের স্বাস্থ্য ‘চমৎকার’, তবে ওজন কমানো ও বেশি ব্যায়ামের পরামর্শ

        রেকর্ড ১.২৫ ট্রিলিয়ন ডলার ক্রেডিট কার্ড ঋণে জর্জরিত মার্কিনরা, বাড়ছে বকেয়া বিল

        ইউসিএলএ ক্যাম্পাসে ছাত্রীদের ওপর ধারাবাহিক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

        ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

        কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

        ভার্জিনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৫, আহত অর্ধশতাধিক; চালকের পরিচয় প্রকাশ

        স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

        ট্রাম্পের তহবিলে ক্যালিফোর্নিয়ার ১০০% করের হুমকি

        কোভিড ত্রাণ ঋণ জালিয়াতিতে ৪০ লাখ ডলারের বেশি আত্মসাৎ, কারাদণ্ড

        রিভারসাইড কাউন্টিতে স্কাইডাইভিং দুর্ঘটনায় নিহত ১, আহত ১

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি খুব কাছাকাছি, তবে এখনো চূড়ান্ত নয়: জেডি ভ্যান্স

        নিউইয়র্কে ইরানি ভিন্নমতাবলম্বীকে হত্যাচেষ্টার মামলায় মার্কিন নাগরিকের ১০ বছরের সাজা

        ট্রাম্পের ছবি দিয়ে ২৫০ ডলারের নতুন নোট আনার প্রস্তুতি

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

জীবিকা নির্বাহে পুরুষের বেশে ভ্যান চালান রেবেকা

জীবিকা নির্বাহে পুরুষের বেশে ভ্যান চালান রেবেকা


সমাজের অন্য সব নারীর মতোই সংসারী
হওয়ার কথা ছিল রেবেকার। কিন্তু ছোটবেলা
থেকেই দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে
বেড়ে ওঠা রেবেকা বেছে নিয়েছেন
পুরুষের পেশা।
সামাজিক নিরাপত্তার জন্য তাকে পরতে হয়েছে
পুরুষের পোশাক। বাংলাদেশের
দক্ষিণাঞ্চলের জেলা বাগেরহাটের মংলায় ভ্যান
চালিয়ে জীবন ধারণ করছেন তিনি।
বাগেরহাটে পাইকগাছা থানার রেবেকা বিবিসি বাংলার
প্রবাহ টিভিকে বলেছেন তার সংগ্রামী জীবনের
কথা – তার পুরুষের পেশাকে বেছে নেওয়ার
কাহিনি।
`কেউ যদি আমার নাম জানে তারা তো রেবেকাই
ডাকে- আর যারা না জানে আর ছোট বাচ্চাকাচ্চা সবাই
মেম্বার কইলেই এক নামে চেনে।' পুরুষের
পাশাক পরা রেবেকা জানালেন।
তিনি বলছিলেন অভাবে সংসারে বড় হয়েছেন । বাপ
মায়ের খুব দুরাবস্থা ছিল। যা আয় করতেন তাতে
খেতে দিতে পারতেন না – বলেছিলেন
রেবেকা।
`আমি মাথায় করে মাটি বয়েছি, জঙ্গলে গিয়ে কাঠ
কাটিছি, আমার নিজির একখান নৌকা বানাইছি- কিন্তু আমার ভাই
সেই নৌকা ধ্বংস করি দিলি। আমি সেই রাগে বাড়ির
বাইরে বেরিয়েছি।'
নিজের পায়ে দাঁড়াতে ভ্যান চালানোর পেশা
বেছে নিয়েছিলেন রেবেকা।
`কিস্তিতে টাকা তুললাম চার হাজার- তুলে গাড়ি কিনলাম।
গাড়ি কিনে ভাড়া দিলে ভাড়ার টাকা দেয় না। তাই ঠিক
করলাম নিজেই চালাব।'
এইভাবেই শুরু- বলছিলেন রেবেকা। এখন ভ্যান
চালিয়ে রোজগার করে খান তিনি।
তিনি বলছিলেন প্রথম যখন শুরু করেছিলেন তখন
কষ্ট ছিল অনেক বেশি। তখন পেডেল করে ভ্যান
চালাতে হতো। এখন মোটর লাগানোর পর
চালানোর কাজটা তার জন্য অনেক সহজ হয়ে
গেছে।
রাতবিরেতে ভ্যান চালানোর অনেক সমস্যাও ছিল।
`সব কি আর ভাল আছে- কত ড্রাইভাররা খারাপ কথা হয় –
হয়ত কবে – তখন তো মান সম্মান যাবে-
সেইজন্য আমি পুরুষের পোশাক পরে কাজে
নামছি।'
আমি পুরুষেরে ঘিন্না করি। তাই আমি প্রতিজ্ঞা করছি
যে জীবনে আর বিয়া-সাদি করব না।
'নারীরা যদি রোজগার করে তার একটা শক্তি থাকে।
আর যদি ঘরে বসে থাকে তাহলে তো স্বামী যা
বলবে তাই করতে হবে।'
ছোটবেলায় বিয়ে হয়েছিল রেবেকার। যার
সঙ্গে বিয়ে হয়েছিল সে তার পরিবারের কাছে
অর্থ চেয়েছিল। রেবেকা তাকে বলেছিলেন
বাবা তার মারা গেছেন – ছোট ছোট ভাইবোন- মা
কোথা থেকে টাকা দেবে? অর্থ না পেয়ে সে
রেবেকাকে ছেড়ে চলে গেছে।
`আমি পুরুষেরে ঘিন্না করি। তাই আমি প্রতিজ্ঞা করছি
যে জীবনে আর বিয়া-সাদি করব না। যদি ভালবাসি
তাহলে কোনোদিন একটা মহিলাকে ভালবাসব।'

শেয়ার করুন

পাঠকের মতামত