আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

দেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে

দেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে

‘মাদারীপুর থেকে আড়াই ঘণ্টায় ঢাকা এসেছি। এটা সম্ভব হয়েছে পদ্মা সেতুর কারণে। আজ আমরা দেশের আরেক উন্নয়নের সাক্ষী হলাম। আজ দেশে সবচেয়ে দীর্ঘ উড়ালসড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দাঁড়িয়ে আজ শনিবার বিকেলে কথাগুলো বলছিলেন মাদারীপুরের বাসিন্দা আফজাল করিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল সাড়ে তিনটার দিকে দেশের প্রথম দ্রুতগতির উড়ালসড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) উদ্বোধন করেছেন। আফজাল জানান, তিনি এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই ঢাকা এসেছেন।

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত উড়ালসড়কের অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি মোনাজাতে অংশ নেন। পরে আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই সমাবেশে যোগ দিতেই ঢাকা ও ঢাকার আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন। তাঁদের নিয়ে আসা যাত্রীবাহী বাসগুলো জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউতে রাখা হয়। সেখানেই বিভিন্ন এলাকার নেতা–কর্মীরা অবস্থান করছিলেন।

সমাবেশে মিছিল নিয়ে অংশগ্রহণের পরে খামারবাড়ি মোড়ে অন্য সঙ্গীদের জন্য অপেক্ষা করছিলেন ঢাকা দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের সদস্য সায়েদাবাদের বাসিন্দা মো. শরীফ হোসেন। তিনি বলেন, ‘এখন নিচের সড়কে যানজট লাগলেও চিন্তা নাই। মানুষ বিকল্প রাস্তা হিসেবে উড়ালপথ ব্যবহার করতে পারবে, যা ঢাকার যানজট নিরসনে ভূমিকা রাখবে।’

লালবাগ থানা যুবলীগের কর্মী সোহেল রানা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আগামী সংসদ নির্বাচনেও তাই শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে, যাতে উন্নয়ন প্রকল্পের কাজগুলো থমকে না যায়।

দ্রুতগতির এই উড়ালসড়কের দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা থেকে রেললাইন ধরে তেজগাঁও, মগবাজার, কমলাপুর হয়ে যাত্রাবাড়ীর কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালীতে গিয়ে শেষ হবে এই উড়ালসড়ক।

এদিকে আজ সাপ্তাহিক ছুটির দিন হলেও উড়ালসড়কের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, বিজয় সরণি এবং মিরপুরের কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় যানজট দেখা গেছে। মানিক মিয়া অ্যাভিনিউ উভয় পাশের সড়কে দুই-তিন সারিতে শতাধিক বাস, ট্রাক, লেগুনা ও প্রাইভেট কার পার্কিং করে রাখতে দেখা গেছে। এ ছাড়া এ এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। এতে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে বের হওয়া মানুষকে ভোগান্তিতে পড়তে দেখা গেছে। অনেককে হেঁটে চলাচল করতে দেখা গেছে।

খামারবাড়ি মোড়ে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন শরীয়তপুরের বাসিন্দা টুম্পা আক্তার। যাবেন মিরপুরের দারুস সালাম এলাকায়। সঙ্গে তাঁর মা ও ছয় বছরের ছেলে। টুম্পা প্রথম আলোকে বলেন, ‘গুলিস্তান থেকে একটি গাড়িতে করে ফার্মগেট পর্যন্ত এসেছি। সেখান থেকে হেঁটে খামারবাড়ি মোড় পর্যন্ত এলাম। এরপর ৪০ মিনিটের মতো দাঁড়িয়ে আছি। কোনো বাস পাচ্ছি না।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত