আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

এখন আজিমপুর কবরস্থানে তত্ত্বাবধায়ক সরকার : ওবায়দুল কাদের

এখন আজিমপুর কবরস্থানে তত্ত্বাবধায়ক সরকার : ওবায়দুল কাদের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফখরুল সাহেব, তত্ত্বাবধায়ক সরকার এখন আজিমপুর কবরস্থানে শায়িত। তত্ত্বাবধায়কের বিষয়ে কথা বলে এখন আর লাভ নেই।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে ১৫০টি সেতু ও ১৪টি ওভার পাস উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আপনারাই বলুন তো, আজকে দেশের একটি বিরোধী দল দেশের নামে বিষোদ্গার করেন।

ওবায়দুল কাদের বলেন, এখনও তারা (বিএনপি) যে পথে চলছে, সেটা ভুল পথ। তাদেরকে বলি, আপনারা এই ভুল পথ ছেড়ে দিয়ে নির্বাচনের পথে আসুন। যদি দেশকে ভালোবাসেন, যদি মুক্তিযুদ্ধকে ভালোবাসেন, যদি স্বাধীনতাকে ভালোবাসেন, তাহলে শেখ হাসিনার বিকল্প নেই।

তিনি আরও বলেন, ‘১৫ বছর আগের বাংলাদেশের দিকে তাকান। আর ১৫ বছর পর আজকের বাংলাদেশের দিকে তাকান। এই বাংলাদেশের রূপকার (শেখ হাসিনা) আজকে আমাদের মাঝে বসে আছেন।’

সেতুমন্ত্রী বলেন, তারা দ্বিজাতি তত্ত্বের লাইনে চলে গেছে। তাই আমাদেরকেও বুঝতে হবে কোন লাইনে আমরা যাবো। সাম্প্রদায়িকতা আর জঙ্গিবাদ- এই লাইন আমাদের লাইন নয়। তাদেরকে সুযোগ দিয়ে লাভ নেই। তাদেরকে সুযোগ দিলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত