আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

জনগণ তাদের আজ ক্ষমতায় দেখতে চায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণ তাদের আজ ক্ষমতায় দেখতে চায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সেনা ছাউনি থেকে উঠে আসা একটি দল দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। তারা বিদেশি প্রভুদের মাধ্যমে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। অতীতের অত্যাচারের কারণে দেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণ তাদের আজ ক্ষমতায় দেখতে চায় না। ক্ষমতায় যেতে চাইলে আগে বাংলার জনগণের কাছে ক্ষমা চান।’

আজ বৃহস্পতিবার বিকালে মাগুরার নোমানী ময়দানে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে জনগণ যাদের নির্বাচিত করবে তারাই সরকার গঠন করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ দেশের মানুষকে ভালোবাসেন বলেই দেশে এত উন্নয়ন হয়েছে। পদ্মা সেতু, বঙ্গবন্ধু ট্যালেন, মেট্রোরেলসহ দেশের উন্নয়নে এমন কোনো জায়গা নেই যেখানে প্রধানমন্ত্রীর ছোঁয়া লাগেনি। বিদেশি সংস্থা জরিপ করে দেখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা ৭০ শতাংশ। তাই বিএনপি ভীত হয়ে নানা ষড়যন্ত্র করছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে উন্নয়ন জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নির্মল চ্যাটার্জি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল প্রমুখ।

এর আগে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘পুলিশের বিরুদ্ধে কী অভিযোগ আছে আমার জানা নেই। বাংলাদেশে যত নির্বাচন হয়েছে সব ক্রেডিবল হয়েছে। নির্বচনকালীন পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের অধীনস্ত হয়েছে যাবে। সেখান তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে।’

‘আমরা উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ নির্মূল করেছি। এখন যারা নির্বাচনে আসবেন তারা জনপ্রিয়তা যাচাই করার জন্য আসবেন। আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি কেউ যদি সন্ত্রাসবাদ করে তার জবাব জনগণই দেবে। এখন জনগণ কোনো জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে পছন্দ করে না। জনগণ চায় সকল দলের অংশগ্রহণে একটা শান্তিপূর্ণ নির্বাচন। যেখানে জনগণ তাদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করবে। আগীম নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। জনগণ আনন্দমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করবে।’

তিনি বলেন, ‘বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানি করা হচ্ছে না। যাদের নামে নিয়মিত মামলা আছে এবং যারা অভিযুক্ত পুলিশ শুধু তাদের গ্রেফতার করছে। এখানে কে বিরোধী দল কে অন্য দল পুলিশ সেটা দেখছে না। পুলিশ নিয়ম অনুযায়ী তাদের কর্মকাণ্ড চালাচ্ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত