আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

আমরা কোনো চাপ অনুভব করছি না: পররাষ্ট্রমন্ত্রী

আমরা কোনো চাপ অনুভব করছি না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা কোনো চাপ অনুভব করছি না। নির্বাচন নিয়ে বহু চাপ, গভীর চাপ, মধ্যম চাপ নানা ধরনের চাপ ছিল। এসব চাপ উতরে নির্বাচন হয়ে গেছে। সুতরাং আমরা কারও কোনো চাপ কখনো অনুভব করি না।

 

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বর্তমান সরকারের নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর তিনি এদিন প্রথম দপ্তরে আসেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‌নির্বাচনের পর পূর্ব-পশ্চিম সব দেশই আমাদের সঙ্গে কাজ করতে অভিপ্রায় ব্যক্ত করেছে। গত ৫২ বছরে দেশের যে অর্জন, তাতে উন্নয়ন সহযোগীদের সহযোগিতা ছিল। তাই আমরা পূর্ব-পশ্চিমকে একসঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই।

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়ার বিষয়ে মন্ত্রী বলেন, প্রথমত, নির্বাচন নিয়ে সব দেশেই কম-বেশি প্রশ্ন থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন পর্যবেক্ষক এসেছিল এবং সেই পর্যবেক্ষকদের একজন প্রধানমন্ত্রীর ৮ তারিখের মতবিনিময় সভায় ছিলেন।

এ সময় এক প্রশ্নের উত্তরে ড. হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচন নিয়ে সব দেশেরই কম বেশি প্রশ্ন থাকে। নির্বাচনের পর ৮ জানুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশি পর্যবেক্ষকরা দেখা করতে গিয়েছিলেন। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক প্রধানমন্ত্রীকে বলেন, ভালো একটি নির্বাচন হয়েছে। তবে আমাদের দেশেও নির্বাচন নিয়ে প্রশ্ন থাকে। নির্বাচনের পর পূর্ব-পশ্চিম সব দেশই একযোগে কাজ করতে অভিপ্রায় ব্যক্ত করেছে।

  এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত