আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

নৌ ও পাট মন্ত্রণালয়ে সাগর চুরি নয়, হয়েছে প্রশান্ত মহাসাগর চুরি

নৌ ও পাট মন্ত্রণালয়ে সাগর চুরি নয়, হয়েছে প্রশান্ত মহাসাগর চুরি

নৌ-পরিবহন ও বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমি দুইটি মন্ত্রণালয়ে আছি-এখানে সাগর চুরি নয়, হয়েছে প্রশান্ত মহাসাগর চুরি। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল মেরিন একাডেমি পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 
উপদেষ্টা বলেন, সর্বশেষ ১৫ বছর যে সরকার ছিল তারা পুরো সিস্টেম করাপ্ট করে ফেলেছে। এখান থেকে বের হয়ে আসা খুবই ডিফিকাল্ট। এমন কোনো ডিপার্টমেন্ট, এমন কোনো সিস্টেম নাই যে করাপ্ট করা হয়নি। বস্ত্র ও পাট মন্ত্রণালয় তো শেষ করে ফেলা হয়েছে। আমরা চেষ্টা করছি এগুলো ঠিক করার। 

তিনি আরও বলেন, নৌ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ভয়াবহ দুর্নীতি হয়েছে। সরকারি পাটকল একটাও চলছে না, আমরা চেষ্টা করছি সেগুলো লিজ দিয়ে চালু করার। তবে ২-৩ বছরে সব ঠিক করা সম্ভব না। এ সময় তিনি দুর্নীতি রোধে দেশবাসীর কাছে সহায়তা কামনা করেন। 

সাখাওয়াত হোসেন বলেন, নৌ মন্ত্রণালয়ে কিছু কিছু প্রজেক্ট আছে, অনেকে জানেই না এই প্রজেক্টগুলো কেনো নেওয়া হয়েছে। এগুলো দেশবাসীর সহায়তা ছাড়া ঠিক করা সম্ভব না। 

এ সময় বাংলাদেশের মেরিন সদস্যদের আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, দুবাই ও সিঙ্গাপুর অ্যাম্ব্যাসেডিতে নতুন দুটি পদ সৃষ্টি করা হচ্ছে।

পাহাড়ে চলমান সমস্যা নিয়ে উপদেষ্টা বলেন, আইনের মধ্যে সবাইকে চলতে হবে। শক্ত একশন নেওয়া উচিৎ আইনভঙ্গকারীদের বিরুদ্ধে। পাহাড়ে সব সময় সমস্যা ছিল। সেখানে বাঙালি-অবাঙালি বাদে ছোট-বড় ১৩ থেকে ১৪টি কমিউনিটি আছে। তাদের মধ্যে সৌহার্দ্যের ব্যাপার আছে। সৌহার্দ্য বজায় রাখতে হলে অপাহাড়ি যারা আছেন তাদের পাহাড়িদের দুঃখ-বেদনা বুঝতে হবে। কেউ যেন ইন্ধন যোগাতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। সম্প্রীতি বজায় না রাখলে সবারই ক্ষতি। 

দুই দিনের সফরে এসে রোববার বরিশাল মেরিন একাডেমি পরিদর্শন করেন নৌ-পরিবহন ও বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ স্থানীয় সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত