আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

সারদায় প্রশিক্ষণরত ৫৮ এসআইকে অব্যাহতি

সারদায় প্রশিক্ষণরত ৫৮ এসআইকে অব্যাহতি

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তৃতীয় দফায় রাজশাহীর সারদায় আরও ৫৮ জন প্রশিক্ষণরত উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুল হক সাগর।


তিনি বলেন, শৃঙ্খলা ভঙ্গের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে, রাজনৈতিক কারণে নয়। এর আগে ২৫২ জন এসআইকে অব্যাহতি দিয়েছিল সরকার। এ নিয়ে মোট ৩১০ জনকে অব্যাহতি দেওয়া হলো।

এর আগে, ক্লাসে এলোমেলোভাবে বসে হৈচৈ করার অভিযোগে নতুন করে ৫৯ জন উপপরিদর্শককে (এসআই) কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল। পুলিশ অ্যাকাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) তারেক বিন রশিদ স্বাক্ষরিত পৃথক চিঠিতে গত ২১ অক্টোবর ১০ জনকে এবং ২৪ অক্টোবর ৪৯ জনকে নোটিশ দেওয়া হয়।

এর আগে, ২১ অক্টোবর শৃঙ্খলাভঙ্গের কারণ দেখিয়ে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ২৫২ জন উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২৩ সালে এসআই পদে নিয়োগ পাওয়া ৮২৩ জন এসআই পুলিশ অ্যাকাডেমিতে মৌলিক প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়েছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত