আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

দুই পক্ষের সং ঘা তে ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকের মৃ ত্যু

দুই পক্ষের সং ঘা তে ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকের মৃ ত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গোষ্ঠীগত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আক্কল আলী (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এতে আরও বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।


শুক্রবার (৯ মে) দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আক্কল আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসান জামিল খান।


নিহত আক্কল আলী সোনাতলা পূর্বপাড়ার মৃত লাল মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়,সোনাতলা গ্রামের আলী আজগর ও সালাম মেম্বারের পক্ষের মধ্যে বেশ কয়েক মাস ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। এরই ধারাবাহিকায় শুক্রবার দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে আক্কল আলীর মৃত্যু হয়। তাছাড়া আরও বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ আক্কল আলীর মরদেহ উদ্ধার করে।


নাসিরনগর থানা পরিদর্শক (তদন্ত) মো. হাসান জামিল খান এ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ ঘটনাস্থল থেকে ওই কৃষকের  মরদেহ উদ্ধার করেছে। ময়নাতন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত