আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

ভিসা জালিয়াতির শাস্তি আজীবন নিষেধাজ্ঞা: যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

ভিসা জালিয়াতির শাস্তি আজীবন নিষেধাজ্ঞা: যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

মার্কিন ভিসার জন্য আবেদন করতে গিয়ে যদি কেউ ভুয়া নথি জমা দেন বা তথ্য গোপন করেন, তাহলে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে আজীবনের নিষেধাজ্ঞা জারি হতে পারে। এমনকি এসব কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয়ে মামলার মুখে পড়ার আশঙ্কাও রয়েছে।


শুক্রবার (১৮ জুলাই) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া একটি সতর্কবার্তায় এসব তথ্য জানিয়েছে।

পোস্টটিতে বলা হয়, 'এই গল্প আমরা আগেও শুনেছি।' এতে আরও বলা হয়, কনস্যুলার অফিসাররা নিয়মিত ভিসা জালিয়াতি ও প্রতারণার নতুন কৌশল সম্পর্কে হালনাগাদ থাকেন এবং ভুয়া নথিপত্র তৈরির প্রযুক্তি সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা রয়েছে। তাই তথ্য গোপন বা ভুয়া কাগজপত্র দাখিল করলে সেটি ধরা পড়ার ঝুঁকি অনেক বেশি এবং এর পরিণতি হতে পারে আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা।

এছাড়া, ১০ জুলাই দূতাবাসের আরেকটি পোস্টে জানানো হয়, ভিসা আবেদনকারীদের অবশ্যই তাদের ডিএস-১৬০ ফরমে বিগত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডল উল্লেখ করতে হবে। আবেদনকারীদের নিজ হাতে দেওয়া স্বাক্ষরের মাধ্যমে এই সব তথ্যকে সত্য এবং নির্ভুল বলে ঘোষণা করতে হয়।

তথ্য গোপনের ঘটনা ধরা পড়লে শুধু ভিসা বাতিল নয়, বরং ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের ভিসার জন্য যোগ্যতা হারাতে পারেন আবেদনকারী। দূতাবাস বলছে, সততা বজায় রেখে আবেদন করা হলে ভিসা প্রক্রিয়ায় অনেক সমস্যা এড়ানো যায়।

যুক্তরাষ্ট্রে প্রবেশের আগ্রহী যেকোনো আবেদনকারীকে এসব বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত