আপডেট :

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ, ইজারা নিয়ে বিরোধ

শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ, ইজারা নিয়ে বিরোধ

শরীয়তপুর-চাঁদপুর নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার রাত ২টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন।

ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে আটকে পড়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক ও যানবাহন। অন্তত ৩ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, ফলে চালক ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ঘাট সূত্রে জানা গেছে, নরসিংহপুর ফেরিঘাটের বর্তমান ইজারাদার জিসান বালা। তবে সাবেক ইজারাদার মোমিন দিদার দাবি করছেন, তিনি উচ্চ আদালত থেকে ইজারার পক্ষে রায় পেয়েছেন এবং সেই অনুযায়ী ঘাটে লোকবল মোতায়েন করে কার্যক্রম শুরু করেছেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে শুক্রবার ভোরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা ফেরি চলাচল বন্ধের কারণ হয়ে দাঁড়ায়।

জিসান বালা বলেন, সরকার আমাকে এক বছরের জন্য ইজারা দিয়েছে, যার মেয়াদ এখনও শেষ হয়নি। মোমিন দিদার উচ্চ আদালত থেকে রায় পেয়েছেন বলে দাবি করলেও আমি কোনো কাগজপত্র হাতে পাইনি। যদি রায় পেয়ে থাকেন, তাহলে তা বাস্তবায়ন করবে বিআইডব্লিউটিসি। কিন্তু এখন তিনি লোকজন নিয়ে এসে ঘাট দখলের চেষ্টা করছেন, গাড়ি আটকে দিচ্ছেন এবং চাঁদাবাজির মতো কার্যক্রম চালাচ্ছেন।

অন্যদিকে মোমিন দিদার বলেন, আমি উচ্চ আদালত থেকে ইজারার পক্ষে রায় পেয়েছি। সে অনুযায়ী আমার লোকজন ঘাটে কাজ শুরু করেছে। কিন্তু জিসান বালা আমাদের কাজে বাধা দিচ্ছেন এবং রুটে চলাচলরত গাড়িগুলো ঘুরিয়ে দিচ্ছেন।

বেনাপোল থেকে পণ্য নিয়ে আসা ট্রাকচালক রুহুল বেপারি বলেন, তিন কিলোমিটার যানজট রয়েছে। আমরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় আছি। দ্রুত সমাধান চাই।

নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ইজারা সংক্রান্ত দ্বন্দ্বের কারণে ফেরি চলাচল বন্ধ আছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনকে জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত