আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

হামলার পর তওবার সুযোগও ছিল না আওয়ামী লীগের: মন্তব্য হাসনাতের

হামলার পর তওবার সুযোগও ছিল না আওয়ামী লীগের: মন্তব্য হাসনাতের

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার পর আওয়ামী লীগ তওবা করার সুযোগও হারিয়েছে বলে মন্তব্য করেছে দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় এক সমাবেশে তিনি এ কথা বলেন। 


হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে। সুতরাং আওয়ামী লীগের তওবার যে সুযোগ ছিল, গত পরশু দিন গোপালগঞ্জের ঘটনার পর সেই সুযোগ আরও নেই। মনে রাখতে হবে, কেয়ামত হওয়ার পর তওবা কোনো কাজে লাগে না। আওয়ামী লীগকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল।

গোপালগঞ্জে হামলার প্রসঙ্গে টেনে তিনি বলেন, গোপালগঞ্জে সেদিন আমাদের ওপর যে হামলা হয়েছিল, যারা ওই হামলার পক্ষে কথা বলছেন যারা খুনিদের পক্ষে কথা বলছেন, আওয়ামী লীগের ডেড লিস্টে তারা নেই। কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু পরোয়ানা নিয়ে আসে। সুতরাং আপনি যেভাবে সুশীলতা দেখাতে পারেন আমি সেভাবে দেখাবো না।

তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতি সেই মুহূর্ত থেকে পুনর্গঠন হবে যেই মুহূর্ত থেকে বাংলাদেশ হবে উইদআউট আওয়ামী লীগ। সেই মুহূর্ত থেকে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও বিকাশ ঘটবে। আমরা বাংলাদেশ উইদআউট আওয়ামী লীগ গঠন করা শুরু করেছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সামান্তা শারমিনসহ দলের কেন্দ্রীয় নেতারা।

এর আগে, মুন্সীগঞ্জ হয়ে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ থেকে শুরু করে শহরের দুই নম্বর গেট হয়ে চাষাঢ়ায় এসে পদযাত্রা শেষ হয়

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত