আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

দম্পতির চক্রান্তে স্ত্রীর উপর দলবদ্ধ হা ম লা

দম্পতির চক্রান্তে স্ত্রীর উপর দলবদ্ধ হা ম লা

দাম্পত্য কলহের জেরে স্বামীর সহায়তায় স্ত্রীকে তিন দিন ধরে ইটভাটায় আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের মিরশ্বানী এলাকার ‘ইসলামিয়া ব্রিক ফিল্ডের’ শ্রমিকদের থাকার ঘরের একটি কক্ষে এই ঘটনা ঘটেছে।

আজ শনিবার দুপুরে চৌদ্দগ্রাম থানায় স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী। আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– নোয়াখালীর সুধারাম থানার রামহরিতালুক গ্রামের আবুল কাশেমের ছেলে রাজু আহমেদ, একই গ্রামের বেলাল হোসেন, হৃদয়, মহিন উদ্দিন, একই থানার মুন্সীতালুক গ্রামের আবুল কালাম।

এজাহারে বলা হয়, ওই নারীর (২০) স্বামী চৌদ্দগ্রাম উপজেলার মিরশ্বানী এলাকার ইসলামিয়া ব্রিক ফিল্ডের শ্রমিক। ২০২৩ সালে তাদের বিয়ে হয়। স্বামী মাদকাসক্ত হওয়ায় বনিবনা হচ্ছিল না। এই কারণে ওই নারী নোয়াখালীর সুধারাম থানার একটি গ্রামে তাঁর বাবার বাড়িতে চলে যান। চলতি মাসের প্রথম দিকে উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিষয়টির সমঝোতা হলে স্ত্রীকে পুনরায় বাড়িতে নিয়ে যান। গত ১৫ অক্টোবর কুমিল্লা শহরে থাকার কথা বলে স্ত্রীকে কৌশলে মিরশ্বানী এলাকায় ইসলামিয়া ব্রিক ফিল্ডে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে শ্রমিক বেলাল হোসেন ইটভাটার একটি ঘরে স্বামী-স্ত্রীর থাকার ব্যবস্থা করে দেন।

ধর্ষণের শিকার নারী সাংবাদিকদের জানান, গত ১৬ অক্টোবর রাত ১০টার দিকে শ্রমিক বেলাল হোসেন ও আবুল কালাম ঘরে প্রবেশ করে তাঁর স্বামীর সঙ্গে কিছুক্ষণ আলাপ করেন। এর পর আবুল কালাম বাইরে চলে যান। কিছুক্ষণ পর স্বামীর সহায়তায় বেলাল হোসেন তাঁকে ধর্ষণ করেন। এর পর ইটভাটার ওই ঘরে তাঁকে জিম্মি করে রাখেন। পরে ১৮ অক্টোবর রাতে শ্রমিক হৃদয় ও মহিন উদ্দিন ঘরে ঢুকে তাঁর স্বামীর সহায়তায় ধর্ষণ করেন। ২০ অক্টোবর রাতে একই কায়দায় ঘুমন্ত অবস্থায় শ্রমিক হৃদয় তাঁকে আবারও ধর্ষণের চেষ্টা করে। এ সময় তাঁর স্বামী এই ঘটনা কাউকে না জানাতে মারধর করেন। ইটভাটার অন্য শ্রমিকরা বিষয়টি জানতে পেরে তাঁর বাবাকে জানান। গত বৃহস্পতিবার স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়।

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ সমকালকে জানান, শুক্রবার ওই নারীর কাছ থেকে অভিযোগ পেয়ে রাতভর অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে মামলা নিয়ে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় আর কেউ সহায়তা করেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত