আপডেট :

        বিমানে ওঠার সময় আলাস্কা এয়ারলাইনসের যাত্রীদের আটক করল আইসিই, বিলম্বিত ফ্লাইট

        ট্রাম্প প্রশাসনের নতুন নিয়মে ক্যালিফোর্নিয়ায় বাড়ি হারানোর ঝুঁকিতে হাজারো অভিবাসী পরিবার

        এল নিনো ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, বাড়ি কিনে ভাড়া দেওয়ার প্রস্তাব

        ইরান ও হুথিদের আ ক্র ম ণ মোকাবিলায় ইউক্রেন-দক্ষিণ কোরিয়ার দিকে ঝুঁকছে সৌদি আরব

        অ্যাকাউন্ট ফেরত চেয়ে মেটার কার্যালয়ে বিক্ষোভ, আরও আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেসের

        রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে জাতিসংঘ, ওআইসি ও আসিয়ানের সঙ্গে কাজ করবে মালয়েশিয়া

        স্ত্রীর চোখ এড়াতে অফিসের ফোনে নারীদের সঙ্গে আপত্তিকর বার্তা, চাকরি গেল ডেপুটির

        দুই বছরের শিশুর হাতে গু লিবিদ্ধ পাঁচ বছরের বালক, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে

        রাতে ফোন পাশে না রাখলে কী হবে, ঘুমের অভ্যাস বদলানোর পরামর্শ বিশেষজ্ঞদের

        শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি সোনার পেস্ট উদ্ধার, তিনজনের রিমান্ড

        ব্রেন ক্যানসারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি, জানালেন রোজিনা

        ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, উদ্ধার ২৪টি মরদেহের ব্যাগ

        আওয়ামী লীগ ঠেকানোর নামে জাতীয় ঐক্য নয়, সরকারের কাছে স্পষ্ট অঙ্গীকার চায় এনসিপি

        ছয় লাখ টাকায় ইউরোপে পাঠানোর কথা, পাসপোর্ট নিয়ে দিতেন জাল ভিসা

        ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধে গাইডলাইন জারির নির্দেশ হাইকোর্টের

        যুক্তরাষ্ট্রের পানি সরবরাহ ব্যবস্থায় হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ছে, সতর্ক করল এফবিআই

        সাবেক প্রেমিকাকে অপহরণ ও মা র ধরের অভিযোগে লস এঞ্জেলেসে গ্রেপ্তার ২৯ বছর বয়সী যুবক

        লস এঞ্জেলেস কাউন্টিতে মা দ কবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮, জব্দ ৬৬০ পাউন্ডের বেশি মেথ

        বেকার ভাতার নামে ২১ লাখ ডলার আত্মসাৎ, দোষ স্বীকার ক্যালিফোর্নিয়ার দুই বাসিন্দার

        আগামী মাসে লস এঞ্জেলেসে আসছেন ট্রাম্প, রিগ্যান লাইব্রেরিতে দেবেন গুরুত্বপূর্ণ ভাষণ

রাষ্ট্রীয়ভাবে উদযাপন হবে হুমায়ূন আহমেদের জন্মদিন: উপদেষ্টা ফারুকী

রাষ্ট্রীয়ভাবে উদযাপন হবে হুমায়ূন আহমেদের জন্মদিন: উপদেষ্টা ফারুকী

দেশের কিংবদন্তি শিল্পীদেরকে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হবে। মাস দুয়েক আগে এমন আশাবাদই ব্যক্ত করেছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। 

এবার কালজয়ী কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদকে উদযাপন নিয়ে তেমন ইঙ্গিতই দিলেন তিনি।

১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন। বিশেষ এই দিনটি বিস্তৃত পরিসরে উদযাপনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

সোমবার দিবাগত রাতে এই বার্তা দিয়ে এক ফেসবুক পোস্টে ফারুকী বলেন, ‘হুমায়ূন আহমেদ। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সবচেয়ে প্রভাবশালী কালচারাল আইকন সম্ভবত তিনি।’ 

উদযাপনের বিষয়টি জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‌‌‘সেলেব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস’ সিরিজে এবার আমরা উদযাপন করব হুমায়ূন আহমেদকে, এই ১৩ নভেম্বর। আরও বড়, আরও বিস্তৃত আয়োজনে হবে এবারের পর্ব। গান হবে, ছবি দেখানো হবে, আলাপ হবে।’

 

তিনি আরও বলেন, ‘ভালো হতো ১৩ তারিখ যদি ভরা পূর্ণিমা হতো। কিন্তু ক‍্যালেন্ডার বলছে ৫ তারিখ পূর্ণিমা। অসুবিধা নাই। ভালোবাসার পূর্ণিমা হবে সেইদিন। অনুষ্ঠানের বিস্তারিত জানা যাবে শিগগিরই।’

এ সময় হুমায়ূন ভক্তদের শিল্পকলা একাডেমির ফেসবুক পেজে চোখ রাখার অনুরোধ জানান ফারুকী। সেইসঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়াও বর্ণাঢ্য নানা আয়োজনে সবাইকে অংশ নিতে আমন্ত্রণ জানান তিনি।

অন্যদিকে, ‘সেলিব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস’-এ হাছন রাজা, শাহ আব্দুল করিম, আব্বাসউদ্দীন আহমদরা থাকছেন কি-না—নেটিজেনদের অনেকে সংস্কৃতি উপদেষ্টার কাছে এমনটা জানতে চেয়েছিলেন। আজ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে উপদেষ্টাও ‘হ্যাঁ’ বলে জানিয়ে দিয়েছেন।     

ফারুকী লেখেন, ‘অনেকেই জানতে চেয়েছেন হাছন রাজা, শাহ আব্দুল করিম, আব্বাসউদ্দীনরা কি আমাদের সেলিব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস ক‍্যালেন্ডারে আছেন কিনা। প্রথমেই ধন্যবাদ যে এই প্রশ্নগুলা আসছে। এবার প্রশ্নের উত্তর—ইয়েস।’

পাশাপাশি তিনি আরও জানান, শুধু তারাই নয়, শিল্পের নানা শাখার বরেণ্য মানুষরা থাকছেন সেলিব্রেটিং বাংলাদেশী লেজেন্ডস ক‍্যালেন্ডারে। ইতোমধ্যে এ নিয়ে কাজ করছেন শিল্পকলা একাডেমির পরিচালকরা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত