আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

মন্ত্রিসভায় আসছেন ড.মোমেন!

মন্ত্রিসভায় আসছেন ড.মোমেন!

আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলের পর মন্ত্রিসভার রদবদল হতে পারে। বিভিন্ন সংবাদ মাধ্যম এমন আভাস দিচ্ছে বেশ কিছু দিন থেকে। বিতর্কিত কর্মকান্ডের মাধ্যমে যারা সরকারের ভাবমুর্তি নষ্ট করেছেন এবং যারা  বয়সের ভারে ন্যুব্জ তারা মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন। এমন আলোচনা রাজনিতিক অঙ্গনে।

এদিকে রাজনীতি থেকে অবসরে যাওয়ার কথা ভাবছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আওয়ামী লীগ সভাপতির পদ থেকে অবসরে যেতে পারলে খুশি হতেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের পর যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাদেশি অনলাইন টেলিভিশন টিবিএন টুয়েন্টিফোরকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাজনীতি থেকে অবসরে যাওয়ার কথা জানিয়েছেন আবদুল মুহিত।
তবে রাজনীতি থেকে কবে অবসরে যাবেন অর্থমন্ত্রী, সে বিষয়ে কিছু না বললেও মনে করা হচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলের পর তিনি অবসরে যেতে পারেন।আর তখনই তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন ড.মোমেন।
দীর্ঘদিন বিদেশে থাকার পরও  ড. মোমেন সিলেটে তাঁর একটা শক্ত অবস্থান গড়ে তোলতে সক্ষম হয়েছেন। সিলেটের মানুষের কাছে তিনি একজন পরিছন্ন ও আলোকিত মানুষ । জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত থাকাকালীন  বিএনপি-জামায়াতের আন্দোলনের সময় তিনি বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় বিশেষ ভূমিকা পালন করেন।

ড: মোমেন শুধুমাত্র একজন কুটনৈতিকই নয় তিনি একজন অর্থনীতিবিদও। ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত সৌদি আরবের অর্থ ও জাতীয় অর্থনীতি মন্ত্রণালয়ের অধীনে যুক্তরাষ্ট্রের একটি প্রকল্পে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ড: মোমেন ১৯৯৩, ১৯৯৪, ১৯৯৫ এবং ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্র কংগ্রেসে শিশু শ্রম, শিশুকে জকি হিসেবে ব্যবহার এবং শিশু পতিতাবৃত্তির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। তার নিরন্তর প্রয়াসের ফল হিসেবে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে আদম পাচার সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত