আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

রিভারসাইড কাউন্টিতে স্কাইডাইভিং দুর্ঘটনায় নিহত ১, আহত ১

রিভারসাইড কাউন্টিতে স্কাইডাইভিং দুর্ঘটনায় নিহত ১, আহত ১

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টিতে স্কাইডাইভিং দুর্ঘটনায় একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সময় দুপুর ২টার কিছু আগে পেরিস এলাকার ইস্ট এলিস অ্যাভিনিউয়ের ৬০০ ব্লকে গুরুতর আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রিভারসাইড কাউন্টির ফায়ারফাইটাররা।

ঘটনাস্থলে একজন স্কাইডাইভারকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত আরেকজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া তৃতীয় একজন স্কাইডাইভার অক্ষত অবস্থায় উদ্ধার হন।

লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত স্কাইডাইভারকে ২১৫ ফ্রিওয়ের পূর্ব পাশে একটি মাঠে পাওয়া যায়। আহত ব্যক্তিকে পাওয়া যায় ফ্রিওয়ের পশ্চিম পাশে।

দুর্ঘটনার সময় স্কাইডাইভাররা কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, তা এখনো জানা যায়নি। কী কারণে এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে, সেটিও তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ।

নিহত স্কাইডাইভারের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত