আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

গুলশান হামলায় ব্যবহৃত রাইফেল পশ্চিমবঙ্গের তৈরি!

গুলশান হামলায় ব্যবহৃত রাইফেল পশ্চিমবঙ্গের তৈরি!

গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় ব্যবহৃত রাইফেল ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলায় তৈরি করা হয়।

খাগড়াগড় বিস্ফোরণের ঘটনায় সম্প্রতি কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের (এসটিএফ) অভিযানে আটক ছয়জনের মধ্যে একজন একথা স্বীকার করেছে বলে জানিয়েছে দেশটির জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।

খাগড়াগড় বিস্ফোরণের ঘটনায় সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে জেএমবির সন্দেহভাজন ছয় সদস্যতকে গ্রেপ্তার করা হয়। তাদের একজন বাংলাদেশের ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের ‘হোতা’ আনোয়ার হোসেন ফারুক বলে বাংলাদেশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তার একজনের দেয়া তথ্যে গুলশান হামলার অস্ত্র কারখানার হদিস মিলছে বলে এনআইএ কর্মকর্তারা জানাচ্ছেন। গ্রেপ্তার সন্দেহভাজন সন্ত্রাসীর ভাষ্যমতে, পাকিস্তানি উপজাতীয় বন্দুকনির্মাতা গোপনে মালদহ ভ্রমণ করেন মুঙ্গেরের বন্দুকনির্মাতাদের প্রশিক্ষণ দিতে। যারা এই সীমান্তবর্তী জেলায় একে-২২ রাইফেল তৈরির ক্ষেত্র স্থাপন করেছে। এইসব অস্ত্র চাপাইনবাবগঞ্জ জেলা দিয়ে বাংলাদেশে চোরাচালান করা হয়।

এনআইএ সন্দেহ করছে, ওই বন্দুক নির্মাতা ও প্রশিক্ষক ‘দারা আতম খেল’ সম্প্রদায় থেকে এসেছে। যারা পেশোয়ার ও কোহাতের মধ্যবর্তী একটি গ্রামে বসবাস করে। এই সম্প্রদায়ের লোকজন অত্যাধুনিক অস্ত্র তৈরি করে তালেবানদের সহায়তা করে থাকে।

এনআইয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমরা এখনো নিশ্চিত না। তবে আটকরা সন্দেহভাজনের ভাষার যে বর্ণনা দিয়েছে তাতে এটা ধারণা করছি জায়গাটি খাইবার পশতুনখাওয়া প্রদেশের একটি গ্রামের।

বাংলাদেশ ইতোমধ্যে নিশ্চিত করেছে যে হলি আর্টিজানে ব্যবহৃত অস্ত্র সীমান্তের বাইরে থেকে এসেছে। বিহার পুলিশ এ ব্যাপারে ইতোমধ্যে অনুসন্ধান শুরু করেছে বলে জানান ওই এনআইএ কর্মকর্তা।

২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমান জেলার একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে যা খাগড়াগড় বিস্ফোরণ নামে পরিচিত।

গত ১ জুলাই জঙ্গিরা হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে ২০ জন দেশি-বিদেশি নাগরিককে হত্যা করে। তাৎক্ষণিক অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুজন কর্মকর্তা। ২ জুলাই সকালে সেনা কমান্ডোরা অভিযান চালিয়ে হলি আর্টিজান থেকে ১৩ জনকে উদ্ধার করেন। কমান্ডো অভিযানে হামলায় জড়িত পাঁচ জঙ্গি নিহত হন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত