আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

প্রয়োজনে বিএনপির সঙ্গে সংলাপ হবে : ওবায়দুল কাদের

প্রয়োজনে বিএনপির সঙ্গে সংলাপ হবে : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন যখন প্রয়োজন মনে করা হবে, তখন বিএনপির সঙ্গে সংলাপের আয়োজন হবে। রোববার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দেশের প্রয়োজনে বিএনপির সঙ্গে সংলাপ হবে তবে সেটা এখনই নয়। এর আগে সরকারের পক্ষ থেকে নেওয়া সংলাপের উদ্যোগের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তখন বিএনপির অনীহার কারণে সংলাপ হয়নি। গত নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ফোন করেছিলেন। কিন্তু তিনি ওই আহ্বানে সাড়া না দিয়ে বরং দুর্ব্যবহার করেছেন।

আরেকবার আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর প্রধানমন্ত্রী সমবেদনা জানাতে গিয়ে ফিরে এসেছেন। বিএনপির এই আচরণগুলো সংলাপের জন্য সহায়ক নয় বলেও মন্তব্য করেন কাদের। তিনি বলেন, বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল। আমি তাদের তাচ্ছিল্য করছি না। কিন্তু বিএনপি আন্দোলনেও ব্যর্থ হচ্ছে, নির্বাচনেও ব্যর্থ হচ্ছে। মূলত তাদের ভয় গ্রাস করেছে। বিএসআরএফ সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে সংলাপে সচিবালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত