আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নদীতে ভাসছে রোহিঙ্গা মুসলমাদের মরদেহ

নদীতে ভাসছে রোহিঙ্গা মুসলমাদের মরদেহ

মিয়ানমারের পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর অভিযানে দেশটির শত শত রোহিঙ্গা মুসলিম বাংলাদেশের দিকে পালিয়ে আসছেন। দেশটিতে কয়েকদিন ধরে চলমান সহিংসতা ও সেনাবাহিনীর অভিযানে এখন পর্যন্ত ১৩০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

মিয়ানমারের নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশের দিকে আসার সময় অনেক রোহিঙ্গা মুসলিমকে গুলি করে হত্যা করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। এদিকে, বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদেরকে দেশটির দিকে পাঠানো হয়েছে; এদের অনেকেই এখন সাগরে অবস্থান করছেন।

২০১২ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রদায়িক সহিংসতা মারাত্মক আকার ধারণ করে। সে সময় সহিংসতায় শত শত মানুষের প্রাণহানি ঘটে। শান্তিতে নোবেল বিজয়ী অং সান সুচি ক্ষমতাগ্রহণের পর দেশটিতে ফের সহিংসতা দেখা দিয়েছে।

গত ৯ অক্টোবর সীমান্তের তিনটি নিরাপত্তা চৌকিতে সংঘবদ্ধ হামলায় দেশটির ৯ পুলিশ কর্মকর্তার মৃত্যুর পর বাংলাদেশের সঙ্গে সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করেছে মিয়ানমার। ত্রাণকর্মী, অস্থায়ী শিবিরের বাসিন্দা ও বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, অক্টোবরের ওই হামলার পর এখন পর্যন্ত কমপক্ষে ৫০০ রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে। বর্তমানে এই রোহিঙ্গারা বাংলাদেশ সীমান্তের অস্থায়ী ক্যাম্পে অবস্থান করছেন।

এ ছাড়া মঙ্গলবার রোহিঙ্গাদের বিশাল একটি বহরকে বাংলাদেশে প্রবেশে বাধা দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। সকালের দিকে টেকনাফ সীমান্ত দিয়ে ৪০ নারী ও ২৫ শিশুসহ ৮৬ রোহিঙ্গাকে পুশব্যাক করেছে বিজিবি। 

একটি সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স বলছে, সহিংসতার আশঙ্কায় এসব রোহিঙ্গা গ্রামে ফিরে যাচ্ছেন না। তারা এখনো সমুদ্রে থাকতে পারে। রাষ্ট্রহীন এসব রোহিঙ্গাকে মিয়ানমারের অনেকেই অবৈধ বাংলাদেশি অভিবাসী হিসেবে দেখে থাকে।

রাখাইন রাজ্য সরকারের সীমান্ত বিষয়ক মন্ত্রী কর্নেল হটেইন লিন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে মংডু পুলিশের মেজর কিয়াও মিয়া উইন বলেছেন, তারা (রোহিঙ্গা মুসলিমরা) সেনাবাহিনীর ওপর হামলার চেষ্টা করেছিলেন; এ কারণেই তারা পালাচ্ছেন। 

উত্তরাঞ্চলের রাখাইন প্রদেশের চার রোহিঙ্গা টেলিফোনে বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, শত শত মানুষ পালানোর চেষ্টা করছেন এবং নদী পাড়ি দিয়ে তারা বাংলাদেশের দিকে যাচ্ছেন। এদের অনেককেই গুলি করে হত্যা করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে এক রোহিঙ্গা নেতা বলেছেন, নদীর তীরে অন্তত ৭২ জনকে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা তাকে জানিয়েছেন। গুলি চালিয়ে হত্যার পর সেনাবাহিনী এসব রোহিঙ্গার মরদেহ নদীর তীরে ফেলছেন। অপর এক রোহিঙ্গা নেতা বলেন, নদীতে অনেক রোহিঙ্গার মরদেহ ভাসছে।

স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার কর্মীরা দেশটির নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, ও রোহিঙ্গাদের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ এনেছেন। একই সঙ্গে তারা এ ঘটনায় নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছেন। তবে দেশটির সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত