আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

নারায়ণগঞ্জে আইভী-শামীমকে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ

নারায়ণগঞ্জে আইভী-শামীমকে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি নাসিকে দলীয় মনোনয়নপ্রাপ্ত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের উদ্দেশে বলেন, কাকে কোথায় মনোনয়ন দেব, কাকে কোথায় রাখব, আমি বুঝব। আওয়ামী লীগ করলে দলীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নাসিকে আওয়ামী লীগের প্রার্থী ও স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকের শুরুতে শেখ হাসিনা এই নির্দেশনা দিয়েছেন বলে সূত্র নিশ্চিত করেছে।

 আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দিপু মনি, আবদুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগসহ মহানগর আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী, স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি আনোয়ার হোসেন, বন্দর থানা সভাপতি আবদুর রশিদ ও সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মজিবর রহমান।


সূত্র জানায়, সভার শুরুতে শামীম ওসমান আইভীর বিরুদ্ধে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন কটূক্তির প্রসঙ্গ তুলে সমালোচনা করেন। এ কারণে স্থানীয় আওয়ামী লীগ আইভীর মনোনয়নের বিরোধিতা করছেন বলেও জানান তিনি। জবাবে আইভী বলেন, অনেক সময় আপনারাও আমাকে নিয়ে বিভিন্ন খারাপ মন্তব্য করেছেন। তার জবাব দিতে আমিও হয়তো খারাপ মন্তব্য করেছি। কিন্তু বঙ্গবন্ধুকন্যা ও দলীয় সভানেত্রীর বিরুদ্ধে কোনো কটূক্তি করেছি, এটা কেউ প্রমাণ করতে পারবেন না।

স্থানীয় এই দুই নেতার কথা শোনার পর দলীয় সভাপতি শেখ হাসিনা উভয়কে দলীয় রাজনীতির স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন। পরবর্তীতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বৈঠক শেষে সাংবাদিকদের বলেন,  স্থানীয় নেতারা আইভীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর প্রথমে আইভী ও পরে শামীম ওসমান গণভবনে প্রবেশ করেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাত ৮টার পর বৈঠকে যোগ দেন। 


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত