আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

পৃষ্ঠপোষকতার অভাবে ভোলায় দিন দিন কমে যাচ্ছে পান চাষ

পৃষ্ঠপোষকতার অভাবে ভোলায় দিন দিন কমে যাচ্ছে পান চাষ

ভোলায় একটি পানের বরজ

ভোলায় পান চাষের ব্যপক সম্ভাবনা থাকলেও কৃষিবিভাগের পৃষ্ঠপোষকতার অভাবসহ বিভিন্ন কারণে দিন দিন কমে যাচ্ছে পান চাষের পরিমাণ। পান চাষীদের পাশে কেউ নেই। সরকারি বেসরকারি কোন সাহায্য সহায়তাই তারা পাচ্ছে না। একদিকে উৎপাদন খরচ বৃদ্ধি অপর দিকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষীদেরকে সরকারি প্রণোদনা দেয়ার ব্যবস্থা না থাকায় আগ্রহ হারাচ্ছেন চাষীরা।

পলিমাটি দিয়ে গড়া দ্বীপ জেলা ভোলার মাটি এবং আবহাওয়া পান চাষের অনুকূলে থাকায় যুগ যুগ ধরে এখানে পান চাষ করে আসছেন চাষীরা।

এক সময় প্রায় প্রতিটি গ্রামেই পানের বরজ দেখা যেত। এখন তা অনেক কমে এসেছে। পূর্ব পুরুষের পেশা হিসেবে এখনো যারা পানের বরজ নিয়ে আছেন তারা জানান, পান চাষের জন্য সরকারি কোন সাহায্য সহায়তা পাওয়া যাচ্ছে না।

ঝড়-জলোচ্ছ্বাসে যে কোন ফসল ক্ষতিগ্রস্ত হলে সারকার তাদের সহায়তা করে কিন্তু  পানের বরজ ক্ষতিগ্রস্ত হলে চাষীদের পাশে কেউ দাঁড়ায় না। বংশ পরম্পরায় চাষীরা পান চাষের পদ্ধতি আয়ত্ব করে থাকেন।

আবার কেউ কেউ অন্যের বরজে কাজ করতে করতে অভিজ্ঞতা লাভ করেন। রোগবালাই কিংবা সমস্যা দেখা দিলে তারা নিজেদের অভিজ্ঞতা কিংবা ঔষধ বিক্রেতাদের সাথে পরামর্শ করে ব্যবস্থা গ্রহণ করেন। তখন কৃষি বিভাগ থেকে কোন পরামর্শ পায়না চাষীরা।

ভোলার পান স্থানীয় চাহিদা মিটিয়ে চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় রাপ্তানি হত। কিন্তু সম্প্রতি ভারতীয় পান দেশে অবাদে প্রবেশ করায় স্থানীয় পানের চাহিদা কমে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় পানচাষীরা।

অন্যান্য যে কোন ফসলই এখন আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা হয়। কিন্তু পানচাষীরা এখনো সেই মান্দাতার আমলের পদ্ধতিতেই পান চাষ করছে। এ জন্য এখানকার পান আকারে কিছুটা ছোট। তাই খরচ বেশি পড়লেও দাম বেশি পাচ্ছে না চাষীরা।

এব্যাপারে ভোলা জেলা উপ-পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তরে প্রশান্ত কুমার সাহা জানান,পান চাষের উপর কৃষি বিভাগের কোন কার্যক্রম নেই। তবে চাষীদেরকে বিভিন্ন সময় বুদ্ধি পরামর্শ দিয়ে সহায়তা করা হয় বলে জানিয়েছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা ভোলা জেলায় মোট ৫৩৬ হেক্টর জমিতে পান চাষ হচ্ছে। এক দশক আগেও যার পরিমাণ প্রায় দ্বিগুণ ছিল।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত