আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

ক্যালিফোর্নিয়ায় গ্রীষ্মের পর আবার দৈনিক সর্বোচ্চ করোনা শনাক্ত

ক্যালিফোর্নিয়ায় গ্রীষ্মের পর আবার দৈনিক সর্বোচ্চ করোনা শনাক্ত

ছবি: এলএবাংলাটাইমস

দেশের অন্যান্য স্থানের মতো ক্যালিফোর্নিয়াতেও ছড়ি ঘোরাচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। ফলে গত গ্রীষ্মের ঢেউ এর পর আবারো সর্বোচ্চ সংখ্যক বাসিন্দা দৈনিক করোনায় আক্রান্ত হচ্ছেন।

শুক্রবার (৬ আগস্ট) ক্যালিফোর্নিয়া রাজ্যজুড়ে নতুন করে একদিনে ১৪ হাজার ৪০২ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। জানুয়ারি মাসের পর একদিনে এটি সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এর আগে ২০২০ সালের ১৪ আগস্ট সর্বোচ্চ শনাক্ত হয় ১২ হাজার ৬১৪ জন।

করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে ক্যালিফোর্নিয়া রাজ্যে সংক্রমণ দ্রুত বৃদ্ধি পেতে থাকে। সংক্রমণের এই ঢেউ সামাল দিতে স্বাস্থ্য কর্মকর্তারা বৃহস্পতিবার নতুন এক পদক্ষেপের ঘোষণা দেন। বাসিন্দাদের টিকাদান কার্যক্রম গতিশীল করার পাশাপাশি সেপ্টেম্বর মাস শেষ হওয়ার আগেই সকল স্বাস্থ্যকর্মীদের টিকা নেওয়া বাধ্যতামূলক করতে ঘোষণা দেন।

এই আদেশে আরো বলা হয়েছে, যারা হাসপাতালে আসবেন, তাদের টিকার পূর্ণ ডোজ গ্রহণের সত্যতা দেখাতে হবে অথবা সম্প্রতি পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে, এমন প্রমাণপত্র লাগবে।

সম্প্রতি শিশুদের মধ্যেও করোনা সংক্রমণ বাড়ছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে শিশুদের হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।

ডিগনিটি হেলথ নর্থরিজে'স পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটের মেডিকেল ডিরেক্টর ড. রিচার্ড ক্যাং বলেন, 'শিশুদের মধ্যে শুধু সংক্রমণ বাড়ছে এমনটি নয়, হাসপাতালে শিশু ভর্তির সংখ্যাও বাড়ছে। এর কারণ ডেল্টা অন্যান্য ভ্যারিয়েন্টের থেকে সংক্রামক'।

লস এঞ্জেলেস কাউন্টিতেও ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ বাড়ছে। শুক্রবার (৬ আগস্ট) লস এঞ্জেলেস কাউন্টিতে একদিনে আক্রান্ত হয় ৩ হাজার ৯৩০ জন। এছাড়া মারা গেছেন আরো ১৭ জন বাসিন্দা।

কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, 'সংক্রমণ বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা পরীক্ষা বাড়িয়ে দেওয়া'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত