আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় লস এঞ্জেলেস কাউন্টিতে শুরু হওয়া একটি দাবানল পাশের কার্ন কাউন্টিতে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির কারণে স্থানীয় বাসিন্দাদের জন্য সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করা হয়েছিল।

স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ৪৩ মিনিটের দিকে মেসি ফায়ার নামে পরিচিত এই আগুনের সূত্রপাত হয়। শুরুতে প্রায় ১০০ একর এলাকায় আগুন জ্বললেও রাত ৯টার মধ্যে তা প্রায় ২ হাজার একরে ছড়িয়ে পড়ে। সে সময় আগুনের ৩১ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল।

লস এঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, অ্যান্টেলোপ অ্যাকার্স এলাকার নর্থ ১১০তম স্ট্রিট ওয়েস্ট এবং হাইওয়ে ১৩৮-এর কাছে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে কার্ন কাউন্টিতে প্রবেশ করে।

আগুনের বিস্তার ঠেকাতে লস অ্যাঞ্জেলেস ও কার্ন—উভয় কাউন্টিতেই বাসিন্দাদের জন্য সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করা হয়েছিল। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় রাত ১০টার কিছু পরে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়।

সন্ধ্যা ৭টার কিছু পর দমকল কর্তৃপক্ষ জানায়, আগুনের অগ্রগতি থামানো গেছে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বাড়িঘরের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ আশপাশের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানায়। যেসব এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি, সেসব এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে, দরজা-জানালা বন্ধ রাখতে এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়।

দাবানলের কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত